সিরিজ শুরু ২৩ জুলাই থেকে! টিম ইন্ডিয়ার সঙ্গে নতুন সফর শুরু বৈভব সূর্যবংশীর

Published on:

Published on:

Vaibhav Sooryavanshi begins new tour with Team India.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের নিজের বিধ্বংসী পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর শেষে বৈভব সূর্যবংশী এবার টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সঙ্গে জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে রওনা হয়েছেন। ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে ডেবিউ হয়েছে তাঁর। এমতাবস্থায়, জিম্বাবোয়ে সফরে তাঁর কাছ থেকে দুরন্ত পারফরম্যান্স আশা করেছেন অনুরাগীরা। এদিকে, জিম্বাবোয়ে সফরের জন্য দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের ছবি সামনে এনেছে BCCI।

টিম ইন্ডিয়ার সঙ্গে নতুন সফর শুরু বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi):

মূলত, জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার সেই খেলোয়াড়রা রয়েছেন যাঁরা ইংল্যান্ডের ভারতীয় দলের ODI সিরিজের অংশ নন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জুলাই থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের T20 সিরিজ খেলবে ভারত। এমনিতেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স অত্যন্ত শোচনীয় ছিল। এই আবহে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে ভারতীয় দল।

এদিকে, BCCI-র শেয়ার করা ছবিতে বিমান থেকে দলের সহ-অধিনায়ক তিলক ভার্মা এবং হেড কোচ হিসাবে ভিভিএস লক্ষ্মণের ছবিও সামনে এসেছে। জানিয়ে রাখি যে, এই সফরে ভারতীয় দলের হেড কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল দেখতে লক্ষ লক্ষ টাকা খরচ! টিকিটের দামে কেনা যাবে বিলাসবহুল SUV

উল্লেখ্য যে, এই সফরে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নতুন মুখ হবেন প্রভসিমরান সিং। তিনিও বাকি খেলোয়াড়দের সঙ্গে সফর করেছেন। ওপেনারের দায়িত্ব পালনের জন্য সঞ্জু স্যামসনের বদলি হিসাবে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, টিম ইন্ডিয়ার T20 অধিনায়ক শ্রেয়াস আইয়ারও জিম্বাবোয়ে সফরে করবেন। তিনি বর্তমানে ইংল্যান্ডে ODI সিরিজের জন্য টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছেন। শ্রেয়স ও T20 দলের আরও কয়েকজন সদস্য ইংল্যান্ড থেকে সরাসরি জিম্বাবোয়ে পৌঁছে যাবেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: বাইক ট্যাক্সি ও অটো চালকদের জন্য সুখবর! এই রাজ্যে EV-র ক্ষেত্রে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি

জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), প্রভসিমরন সিং (উইকেটরক্ষক) শিবম দুবে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা এবং মায়াঙ্ক যাদব।