‘DA ২০% দেবে সেটা নিয়ে চলে গেছে..,’ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ

Published on:

Published on:

dearness allowance(240)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে জট খোলার নামই নিচ্ছে না। বহু বছর ধরেই কেন্দ্রীয় হারে ডিএ ও নয়া পে কমিশনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করে চলেছেন এ রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, সরকার গড়লে আসবে নয়া বেতন কমিশন, বাড়বে ডিএ। সেই মতো ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য। ২০% হারে বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা। তবে সরকারের এই পদক্ষেপে খুশি নন সরকারি কর্মচারীদের একটা অংশ।

ডিএ ইস্যুতে ক্ষুব্ধ কনফেডারেশন | Dearness Allowance

এই ইস্যুতে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাক্ষাতকারে তিনি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “শুভেন্দু বড় বড় কথা বলছিল, প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছিল। কী বলছিল তাঁদের ম্যানিফেস্টোতে? বলেছিল ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু হবে, ৪৫ দিনের মধ্যে ডিএ দিয়ে দেওয়া হবে। সবাই জানে।”

এরপরই তিনি প্রশ্ন তুলে বলেন, “আজকে দু’মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই নতুন সরকারের কাছ থেকে আমরা কী পেলাম? ডিএ-টা ২০% দেবে সেটা নিয়ে চলে গেছে অক্টোবরে। তার মধ্যে ৪% পূর্বের সরকার ঘোষণা করেছিল। এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল। যখন ৪% ডিএ বিধানসভায় যখন ঘোষণা করেছিল তখন এই সরকারের উচিৎ ছিল না যে ৪% ডিএ-টা কমপক্ষে দিক। আমরা তো ভেবেছিলাম চারের সাথে আরও ৪ যোগ করে ৮% ডিএ এপ্রিল মাস থেকে দেবে।”

dearness allowance(228)

আরও পড়ুন: বেসরকারি বাসেও এবার বিনামূল্যে যাতায়াত! কোন রুট, কারা সুবিধা পাবেন জানুন

মলয়বাবুর কথায়, “৮% ডিএ এপ্রিল মাস থেকে দিলে আমরা যা লাভবান হতাম ওই একবারে ২০% ডিএ অক্টোবর থেকে দেওয়ায় সেটা আমাদের কম হবে। ৮% করে সাত মাস পেতাম। আর অক্টোবর আসলে ২০% একবারে পাব। হিসেব করে দেখবেন।” উল্লেখ্য, এর আগে মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, “৪৫ দিনে বেতন কমিশন লাগু হবে, এই প্রতিশ্রুতি ছিল। দুমাসের বেশি অতিক্রান্ত, এখন কর্মীদের বোকা বানাতে চাইছেন?” সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মলয়বাবু।