হাওড়ায় ৪ দিনের মেগা ব্লক! বাতিল লোকাল-দূরপাল্লার একঝাঁক ট্রেন, দেখুন তালিকা

Published on:

Published on:

Indian Railways Howrah Traffic Block from 24th July to 27th July
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাত্রীপরিষেবা উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষাধিক মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন। কিন্তু সমস্যা হয়ে যায় যদি কোনো কারণে ট্রেন বাতিল হয়ে যায়। আর এবার সপ্তাহের শুরুতেই জানা গেল হাওড়াতে (Howrah) আগমী ২৪ থেকে ২৭শে জুলাই অবধি একাধিক ট্রেন বাতিল (Train Cancel) থাকছে। চলুন দেখেন নেওয়া যাক সেই তালিকা।

হাওড়ায় ৬০ ঘন্টার নন-ইন্টারলকিং ব্লকের জেরে বাতিল ট্রেন

যেমনটা জানা যাচ্ছে, স্টেশনের পরিকাঠামো আপগ্রেডের জন্য ও ২৪ নং প্লাটফর্ম চালু করার জন্যই এই নন-ইন্টারলকিং ব্লক নেওয়া হচ্ছে। হাওড়া লিংক কেবিনে কমিশনিংয়ের কাজের জন্য আগামী ২৪ তারিখ বিকেল ৫টা থেকে ২৭ তারিখ ভোর ৫টা অবধি বন্ধ রাখা হবে ট্রেন চলাচল। এর ফলে একাধিক লোকাল ট্রেন বাতিল ও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের স্টেশন বদলানো হয়েছে।

হাওড়ায় বাতিল লোকাল ট্রেনের তালিকা

যে সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল,

  • ৩৮৮০১ – হাওড়া-মেদিনীপুর গ্যালোপিং লোকাল
  • ৩৮৭০৩ – হাওড়া-খড়্গপুর লোকাল
  • ৩৮৮০৩ – হাওড়া-মেদিনীপুর লোকাল
  • ৩৮৭০৫ – হাওড়া-খড়্গপুর লোকাল
  • ৩৮৯০৩ – হাওড়া-আমতা লোকাল
  • ৩৮৮০৫ – হাওড়া-মেদিনীপুর লোকাল
  • ৩৮৩০২ – মেচেদা-হাওড়া লোকাল
  • ৩৮৪০২ – পাঁশকুড়া-হাওড়া লোকাল
  • ৩৮৮০২ – মেদিনীপুর-হাওড়া লোকাল
  • ৩৮৭০২ – খড়্গপুর-হাওড়া লোকাল
  • ৩৮৮০৮ – মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল
  • ৩৮৭০৬ – খড়্গপুর-হাওড়া লোকাল
  • ৩৮৯০৪ – আমতা-হাওড়া লোকাল
  • ৩৮৮২২ – মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল

উপরের সমস্ত ট্রেনগুলি ২৭ তারিখ বাতিল থাকছে। এছাড়াও ২৬শে জুলাই ৩৮৩২১ হাওড়া মেচেদা লোকাল ও ৩৮৪৫৩ হাওড়া পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ ঝড়ের বেগে দৌড়ালেও করে না দূষণ, বন্দে ভারতের থেকে আলাদা হাইড্রোজেন ট্রেনের ভাড়া কত জানেন?

দূরপাল্লার ট্রেনের রুট বদল

লোকাল ট্রেন বাতিল ছাড়াও হাওড়া-হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস, হাওড়া- স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস, পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস ও চেন্নাই-হাওড়া মেল এই ট্রেনগুলি হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে। 

একইভাবে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ও হাওড়া-আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার পরিবতে শালিমার স্টেশন থেকে ছাড়বে। তবে এক্ষেত্রে সময়ের কোনো বদল হয়নি। এছাড়া আরও বেশ কিছু ট্রেনের রুট বদলানো হয়েছে।