বাংলা হান্ট ডেস্কঃ পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করেছে বর্তমান সরকার, ভাতার পরিমাণও বেড়েছে। সম্প্রতি বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) ও বিধবা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানালেন ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা।
বার্ধক্য ভাতার টাকা নিয়ে নয়া আপডেট | Bardhakya Bhata
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। ১ সেপ্টেম্বর থেকেই বর্ধিত ভাতা অ্যাকাউন্টে ঢুকবে বলে সোমবার শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা।
১ সেপ্টেম্বর থেকে ঢুকবে বর্ধিত ভাতা
বাজেট থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার পরিমাণ ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়ে। তবে বর্ধিত টাকা জুলাই মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও রাজ্যের বহু উপভোক্তা না পাওয়ায় সকলের মনে প্রশ্ন উঠছিল বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে। এরই মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ১ সেপ্টেম্বর থেকে ঢুকবে বর্ধিত ভাতা।

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মেনুতে ‘ঐতিহাসিক’ ডিম-ভাত এবার ঋতব্রতের শিবিরে, কী খাওয়াচ্ছেন মমতা?
কী জানলেন মুখ্যমন্ত্রী?
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।”













