এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর! আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন

Published on:

Published on:

LPG Cylinder find out today's new gas price
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ক্রমাগত বেড়ে চলেছে গ্যাসের দাম। এই গ্যাসের দাম (Lpg Cylinder) বৃদ্ধি হওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে বর্তমানে অবরুদ্ধ হরমুজ প্রণালী। যদিও খুব তাড়াতাড়ি জট কাটতে পারে বলে আশা জাগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানুন আজকের গ্যাসের লেটেস্ট রেট (LPG Cylinder)

যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যের রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। জানুন আজকের লেটেস্ট রেট।

LPG Cylinder find out today's new gas price

আরও পড়ুন: সোনা কেনার পরিকল্পনা? দাম বেড়েছে, আগে দেখে নিন আজকের বাজারদর

জুলাই মাসের শুরুতেই দাম কমেছে ৫ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। যদিও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আগস্ট মাস থেকে দেশেও ফের জ্বালানি ও এলপিজির দাম বাড়তে পারে। আগস্ট মাসে ১৪ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।

পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। মূলত হস্টেলে থাকা পড়ুয়ারা এবং পরিযায়ী শ্রমিকরা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। এই দাম কমেছে ১৩ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছে ৮০৮.৫০ টাকা (LPG Cylinder)।