সরকারি বাসে বড় চমক! ৫০টি নতুন AC বাস উদ্বোধন, আরও আসছে EV বাস

Published on:

Published on:

Suvendu Adhikari Launches 50 AC Buses in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে পরিবহণ পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নিল সরকার। সেই লক্ষ্যেই মঙ্গলবার ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানে তিনি শুধু নতুন বাস পরিষেবার কথাই নয়, ভবিষ্যতে ইলেকট্রিক বাস, সিএনজি যান, চার্জিং স্টেশন এবং ওয়াটার মেট্রো নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান।

পরিবহণে নতুন উদ্যোগ রাজ্য সরকারের (Suvendu Adhikari)

৫০টি নতুন AC বাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্যে সরকারি বাসের অভাব ছিল। সেই সমস্যা দূর করতেই নতুন বাস রাস্তায় নামানো হচ্ছে। তিনি জানান, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে পরিবহণ ব্যবস্থার আরও উন্নতি হবে।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দাবি, ভালো পরিবহণ ব্যবস্থা শুধু মানুষের যাতায়াত সহজ করে না, রাজ্যের আয় বাড়াতেও সাহায্য করে। তাই এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, রাজ্যের ওপর প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। সেই পরিস্থিতির মধ্যেও উন্নয়নের কাজ চালিয়ে যেতে হচ্ছে।

পরিবেশবান্ধব পরিবহণের ওপর জোর দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, আগামী দিনে সিএনজি ও ইলেকট্রিক যানবাহনের ব্যবহার আরও বাড়ানো হবে। রাজ্যে আরও EV চার্জিং স্টেশন তৈরি করার চেষ্টা চলছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনাও রয়েছে।

Suvendu Adhikari 2

আরও পড়ুনঃ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, ৫ বছর বাড়ল বয়সসীমা, জানুন কারা পাবেন সুবিধা

মহিলা যাত্রীদের জন্য সরকারি বাসে গোলাপি রঙের বিশেষ আসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ঘোষণা করেন, পশ্চিমবঙ্গ শীঘ্রই দেশের ১৭তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হবে। এতে জলপথে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।