ঝেঁপে আসছে ঝড়-বৃষ্টি! কিছুক্ষণেই প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আবহাওয়ার লেটেস্ট খবর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: দফায় দফায় ভিজছে রাজ্য (West Bengal Weather)। উত্তরবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে ভিজছে দক্ষিণবঙ্গও (South Bengal Weather)। গতকালও ঝেঁপে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজও ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর (Weather Department) আগেই জানিয়েছিল, ২১ জুলাই থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন কোথায় কোথায় সতর্কতা? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এদিন শহরে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে সতর্কতা। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ববুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হলেও বাতাসে আদ্রতা বেশি পরিমাণে থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও।

আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সব কিছুর মিলিত প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে উন্নতি হতে পারে আবহাওয়ার।

south bengal weather(242)

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা আটকে? এই নম্বরে ফোন করলেই মিলতে পারে সমাধান

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়া দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর আরও বাড়তে পারে। রয়েছে প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।