তথ্য গোপন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম-ফিল আপ করলে কী হতে পারে? জানালেন মন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(32)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের টাকা ঢুকে গিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। যদিও অভিযোগ উঠছে, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। কোনো টাকাই ঢোকেনি তাঁদের। কারও ‘রিজেক্টেড’ কারও ‘আন্ডার ইনকোয়ারি’ দেখাচ্ছে। যা নিয়ে ক্ষোভ বাড়ছে মহিলাদের মধ্যেই। এই অবস্থায় সরকারি প্রকল্পটি নিয়ে বড় আশ্বাস রাজ্যের মন্ত্রীর।

অন্নপূর্ণা যোজনা নিয়ে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর | Annapurna Yojana

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায় সম্প্রতি কোচবিহার থেকে যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, “আমাদের সরকারের বয়স দু’মাস। একটু সময় দিন। যাঁরা যোগ্য, তাঁরা সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন-অফলাইনে অনেকে ভুল করেছেন। অনেকে আবার দু’জায়গাতেই ফর্ম ফিলআপ করেছেন।” যোগ্য মা-বোনেরা অন্নপূর্ণার টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

একই সাথে ‘অযোগ্যদের’ উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “যাঁরা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন। সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তাঁরা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন, তাহলে তাঁরাও বাদ যাবেন।” অর্থাৎ দিকে দিকে যে অভিযোগ উঠছে, যে অযোগ্যরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই বিষয়েই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী মালতি রায়।

Who will not get Annapurna Yojana benefit minister Malati Rava Roy clears confusion

আরও পড়ুন: ‘লজ্জা করছে না? সব মনে রাখা হবে’, দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং

উল্লেখ্য, সম্প্রতি পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টনের আগে ও পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। সেক্ষেত্রে নথিতে যদি অসঙ্গতি থাকে তাহলে কিছু নাম বাদ পড়বে।”