ইপিএফ, পিপিএফ নাকি এনপিএস? অবসরের পর নিশ্চিন্ত জীবন কাটাতে এই ৩ প্রকল্পই সেরা

Published on:

Published on:

Employees' Provident Fund PPF or NPS check which one is suitable for you
Follow

বাংলা হান্ট ডেস্ক: সারাজীবন পরিশ্রম করার পর অবসর জীবনটা অন্তত স্বাচ্ছন্দে কাটাতে চান সকলেই। তাই অবসর জীবনে সঞ্চয়ের (Savings) কথা উঠলে প্রথমেই সকলের মাথায় আসে তিন ধরনের সরকারি বিনিয়োগ প্রকল্পের কথা। এই তালিকায় প্রথমেই রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees’ Provident Fund), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS।

EPF না PPF কোনটা ভালো?

প্রসঙ্গত উপরে উল্লেখিত প্রত্যেকটি সঞ্চয় প্রকল্পই সরকার সমর্থিত। তবে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন ক্ষেত্রে টাকা জমা করলে তা বেশী লাভজনক হতে পারে। তাই অনেকেই আবার এই তিনটি প্রকল্পের সুযোগ সুবিধা গুলি নিয়েও তুলনা করতে শুরু করেন। কিন্তু আসলে EPF, PPF কিংবা NPS কোনোটাই কোনোটার পরিপূরক হতে পারে না। মূলত এগুলির প্রত্যেকটিই আলাদা আলাদা বিনিয়োগকারীদের কথা ভেবেই তৈরী করা হয়েছে। নিচে এই সম্পর্কে বিস্তারিত জানানো হল।

ইপিএফ (EPF)

যদি কোনো বেতনভোগী বিনিয়োগকারীর নির্দিষ্ট মাসিক আয় থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি প্রতি মাসেই ইপিএফ-এ টাকা জমা করতে পারবেন। এক্ষেত্রে ওই ব্যক্তির বেতন থেকেই প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হয়। তাই বেসরকারি কোম্পানিতে কর্মরতদের জন্য ইপিএফ অত্যন্ত কার্যকরী একটি অবসরকালীন পরিকল্পনা হতে পারে।

আরও পড়ুনঃ বেআইনি নিয়োগ নিয়ে কড়া প্রশাসন, সুপ্রিম নির্দেশানুযায়ী বড় সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষা দফতরের

পিপিএফ (PPF)

পিপিএফ অর্থ্যাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড।এক্ষেত্রে প্রতি মাসে টাকা জমা করার কোনো বাধ্যবাধকতা থাকে না। তাই একজন বিনিয়োগকারী সারা বছরে নিজের ইচ্ছা মতো কত টাকা বিনিয়োগ করবেন তা তিনি নিজেই ঠিক করতে পারেন। পিপিএফ-এর আরও একটি সুবিধা হল এতে ১৫ বছরের একটি লক-ইন পিরিয়ড থাকে। তাই দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে এটি বিশেষ ভাবে উপযোগী। তাই বিশেষজ্ঞদের মতে পিপিএফ অবসরকালীন বিনিয়োগের ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে সাহায্য করতে পারে।

এনপিএস (NPS)

অন্যদিকে ইপিএফ আর পিপিএফ এর তুলনায় একেবারে আলাদা এনপিএস। এক্ষেত্রে একটি নির্দিষ্ট হারে সুদ অর্জনের পরিবর্তে, একজন বিনিয়োগকারীর অর্থ ইক্যুইটি, সরকারি সিকিউরিটিজ এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হয়ে থাকে। অর্থ্যাৎ এক্ষেত্রে ফেরত পাওয়া অর্থের কোনো নিশ্চয়তা থাকে না বরং বাজারের সাথে সাথেই তা ওঠানামা করে। তাই যারা ঝুঁকি নিতে প্রস্তুত তাদের জন্য এনপিএস একটি ভালো অপশন হতে পারে।