আধার-প্যান যাচাই ছাড়াই হবে ব্যাঙ্কের সব কাজ, কী এই CKYC?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন জীবনে বিভিন্ন দরকারে লাগে ব্যাঙ্ক। আবার ব্যাঙ্কের বিভিন্ন কাজে প্রয়োজন হয় পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন হয় আলাদা কেওয়াইসি (CKYC)। গ্রাহকদের কাছে বিষয়টি যথেষ্ট সমস্যাজনক হয়ে উঠতে পারে। তবে এর একটি সুবিধাজনক বিকল্পও রয়েছে।

কেওয়াইসির সহজ বিকল্প CKYC (CKYC)

গ্রাহকদের সুবিধার্থে সেন্ট্রাল কেওয়াইসি এখন একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ দেয় তাদের ১৪ সংখ্যার CKYC নম্বরটি জেনে রাখতে। ব্যাঙ্কের আর্থিক পরিষেবা গ্রহণ করার সময় এটি ব্যবহার করলে বারবার কাগজপত্র যাচাই করার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। প্রথম বার কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে কেওয়াইসি সম্পন্ন করলে সমস্ত তথ্য সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতে নথিভুক্ত হয়ে যায়।

What is bank CKYC

কী এই CKYC: এরপরেই গ্রাহককে একটি ১৪ সংখ্যার CKYC নম্বর দেওয়া হয়। এই CKYC একবার সম্পন্ন হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, মিউচুয়াল ফান্ডের জন্য কেওয়াইসি সম্পূর্ণ করতে আর আলাদা করে কোনও প্রমাণপত্র বা নথি জমা দিতে হবে না। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের ১৪ সংখ্যার CKYC নম্বর (CKYC) ব্যবহার করে একটি কেন্দ্রীয় ডেটাবেস থেকে আগে যাচাই করা কেওয়াইসি রেকর্ড সংগ্রহ করে। এতে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।

আরও পড়ুন : ডিউটিতে থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না মোবাইল, হঠাৎ কেন এই নির্দেশ কলকাতা পুলিশের?

কীভাবে মিলবে নম্বর: উল্লেখ্য, দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানেই একটিমাত্র কেওয়াইসি রেকর্ড ব্যবহার করা হয়। CKYC এর মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই নতুন অ্যাকাউন্ট সক্রিয় করা হয়। কেন্দ্রীয় রেজিস্ট্রিতে ডেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এটি অ্যাক্সেস করার জন্য যেকোনো প্রতিষ্ঠানের ওটিপির মাধ্যমে গ্রাহকের সম্মতির প্রয়োজন হয়।

আরও পড়ুন : দু মিনিটে হবে টিকিট বুকিং, নতুন ওয়েবসাইটে কীভাবে হবে কাজ? রইল স্টেপ বাই স্টেপ গাইড

জানিয়ে রাখি, রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7799022129 নম্বরে একটি মিসড কল দিলেই CKYC নম্বর জানা যাবে। এছাড়া যে ব্যাঙ্ক বা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে তার নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের প্রোফাইল বিভাগে গিয়ে নম্বর জানা যায়। এছাড়া কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও জানা যায় নম্বর। অফিশিয়াল CKYC ওয়েবসাইটে বা রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে CKYC কার্ড বা নম্বর ডাউনলোড করা যাবে। এছাড়া DigiLocker অ্যাপের মাধ্যমেও CKYC কার্ড পাওয়া যাবে।