বর্ষায় একবার ঘুরে আসতে পারেন এই অফবিট গ্রামে, নাম পাবং

Published on:

Published on:

Travel a cloud-shrouded offbeat village for nature lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি কিছুদিনের জন্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের সর্ব পরিচিত গ্রাম পাবং এ। এখানে গেলে আপনি প্রাণ ভরে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তেমনই আবার উপভোগ করতে পারবেন এখানকার পাহাড়ি গ্রাম্য জীবন। আজকে প্রতিবেদনে রইল এখানে ঘুরতে আসলে আপনি কি কি ঘুরে দেখতে পারেন সেই বিষয়েই তথ্য।

প্রকৃতিপ্রেমীদের জন্য মেঘে ঢাকা অফবিট গ্রাম পাবং (Travel)

আপনি যদি হাতে চার পাঁচ দিনের সময় নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে যান। তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন স্বল্প পরিচিত উত্তরবঙ্গের গ্রাম পাবং থেকে। এইখানে আসলে পরে আপনি দেখতে পাবেন তিস্তা নদী। আর মাঝখান দিয়ে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ঝলক (Travel)।

 Travel a cloud-shrouded offbeat village for nature lovers

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে আবেদন করার আগে এই ৭টি বিষয় জেনে নিন

তাছাড়া এখানে আসলে অনায়াসে ঘুরে দেখতে পারেন, চারখোল, লোলেগাঁও, কাফেরগাঁও, লামাধারা, নকধারা, লাভা, রিশপ, কোলাখামের মতো জায়গা। এই প্রতিটা জায়গায় নিজের মতো সুন্দর। এগুলোই কালিম্পংয়ের সৌন্দর্য বাড়িয়ে তোলে।

পাশাপাশি এইখানের হোমস্টে থেকে আপনি দেখতে পাবেন সবুজে মোড়া পরিবেশ। আর আকাশ পরিস্কার থাকলেই হোমস্টয় তাকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। এমনকি এখানে আসলে পরে খেতে পারবেন এখানকার অর্গানিক খাবার। সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে পাবং আপনার জীবনে।

কীভাবে যাবেন?

প্রথমে নিউ জলপাইগুড়িতে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিংপং শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত পাবং আপনি পৌঁছিয়ে যেতে পারেন। গাড়ি করে যেতে আপনার সময় লাগবে, প্রায় তিন ঘণ্টার মতন। পাশাপাশি এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। পরিবারকে নিয়ে আসলে সবার আগে রুম বুক করে আসার শ্রেয় হবে (Travel)।