জিম্বাবোয়ে সফরে সম্মান বাঁচাতে মরিয়া গম্ভীর! রাতারাতি ভারতীয় দলের এই ব্যাটারকে বানিয়ে দিলেন বোলার

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team)। পরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে দল সিরিজ হারায় টনক নড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। কাল থেকে আরম্ভ হচ্ছে অভিষেক শর্মাদের (Abhishek Sharma) জিম্বাবোয়ে সফর (Zimbabwe vs India)। ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ হারলে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে বিসিসিআই।

৪ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলে বেশ কয়েকটি পরিবর্তন করে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে উড়ে গিয়েছিলেন গৌতম গম্ভীররা। তার মধ্যে প্রধান পরিবর্তন ছিল ব্যাট হাতে অফফর্মে থাকা বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে ছেঁটে গম্ভীরের প্রিয় শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক ঘোষণা করা। কিন্তু অধিনায়ক হিসেবে ভারতীয় দলের জার্সিতে এখনও জয় পাননি শ্রেয়স। ফলে চরম সমালোচনার মুখে পড়েছে ভারত।

আরও পড়ুন: বড় ভুল করছে BCCI! এই কারণে ভারতকে T20 বিশ্বকাপ জেতালেও ODI বিশ্বকাপ জেতাতে পারবেন না গম্ভীর

জিম্বাবোয়ে সফরে কোচের দায়িত্বে নেই গৌতম গম্ভীর। মূলত ভিভিএস লক্ষ্মণের দায়িত্বে এই সফরে মাঠে নামবে ভারতীয় দল। কিন্তু গৌতম গম্ভীরের তৈরি করা পরিকল্পনা অনুযায়ীই চলবে ভারতীয় স্কোয়াড। তাই ভারতীয় দলের কাছে একটি অ্যাসিড টেস্ট। জিততে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নেটে একটি বিশেষ পরিকল্পনায় শান দিতে দেখা গেলো। ভারতীয় দলের তারকা আগ্রাসী ওপেনার অভিষেক শর্মাকে ম্যাচের আগের দিন বল হাতে ভারতীয় বোলিং কোচের তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করতে দেখা গেলো। আর এই বিষয়টি প্রকাশ‍্যে আসা মাত্র গৌতম গম্ভীরের নতুন রণনীতি নিয়ে জল্পনা আরম্ভ হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যদি ভারতীয় দলে অভিষেক শর্মাকে অলরাউন্ডার হিসেবে খেলানো হয়, তাহলে তার একটি স্পষ্ট মানে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। অভিষেককে দিয়ে বোলিং করিয়ে দলে একজন বোলারের বদলে একজন জেনুইন ব্যাটার খেলানোর পরিকল্পনা করেছেন গম্ভীর! অর্থাৎ দলের ব্যাটিংয়ের ওপর আর ভরসা রাখতে পারছেন না প্রাক্তন ভারতীয় ওপেনার।

আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় দল অসাধারণ না হলেও ভদ্রস্থ বোলিং করেছিল। মূলত দলগত ব্যাটিং বিপর্যয়ে কারণেই একটিও ম্যাচ না জিতে খালি হাতে দুই সিরিজ থেকে ফিরতে হয়েছিল ভারতকে। নিজে দলের সাথে না থাকলেও এই সিরিজে একজন অতিরিক্ত ব্যাটারকে দলে জায়গা দিয়ে সেই ভুল শুধরে নেওয়ার পরিকল্পনা করছেন গম্ভীর।