কলকাতা-সহ জেলায় বৃষ্টির দাপট, কতদিন চলবে এই পরিস্থিতি? ওয়েদার আপডেট

Updated on:

Updated on:

South Bengal Weather rain prevails in districts including kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা থেকে রাজ্যের বহু জেলায়। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। তো কখন টিপটিপ করে জল পড়ছে। আর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার গোটা দিন চলবে এমনটাই বলে আশঙ্কা করেছে। তাই আর সময় নষ্ট না করে কেমন থাকবে আজকের আবহাওয়া তা এক নজরে জেনে নিন।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া ঘূর্ণবাত্তসহ মোট পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকা এই বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এইসব কারণের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টিপাত দেখা দিয়েছে।

South Bengal Weather rain prevails in districts including kolkata

আরও পড়ুন: আকাশ ছোঁয়া সোনার দাম! এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন দেখুন আজকের রেট

এদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সব মিলিয়ে ভিজছে রাজ্য।

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। ভারী বৃষ্টি হবে না। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও বাতাসে আদ্রতা বেশি পরিমাণে থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও। তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের বৃষ্টির পাশাপাশি (South Bengal Weather) উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির দাপট একই রকম থাকবে। বৃষ্টি হবে দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং সহ সব জেলাতেই। উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির দাপট অধিক থাকতে পারে।