বিদ্যুতের বিল কম আসবে? স্মার্ট মিটার লাগালে কী সুবিধা?

Published on:

Published on:

Smart Meter will be installed in homes and government offices starting in july
Follow

বাংলাহান্ট ডেস্ক : স্মার্ট মিটার (Smart Meter) নিয়ে এখনও বহু প্রশ্ন রয়েছে আমজনতার। স্মার্ট মিটার লাগালে কি বিদ্যুতের বিল কমবে? কী কী সুবিধা পাওয়া যাবে এমন নানান প্রশ্ন উঠছে। স্মার্ট মিটার নিয়ে এবার যাবতীয় প্রশ্নের মিলল জবাব। স্মার্ট মিটার লাগালে কি সত্যিই কমবে বিদ্যুতের বিল?

স্মার্ট মিটারে (Smart Meter) কী কী সুবিধা?

জানিয়ে রাখি, স্মার্ট মিটার লাগালে বিদ্যুতের বিল কিন্তু কমবে না। বিদ্যুতের ইউনিট রেট বা ট্যারিফ থাকবে আগের মতোই। অর্থাৎ যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, বিলও হবে সেই অনুযায়ী। নতুন করে কোনও ইউনিট যোগ করে না স্মার্ট মিটার। বরং নির্ভুল ভাবে বিদ্যুতের ব্যবহার মাপতে সহায়তা করে স্মার্ট মিটার।

Benefits of smart meter

রোজ দেখা যায় বিদ্যুৎ খরচ: স্মার্ট মিটারের সাহায্যে বিদ্যুৎ খরচ রোজ দেখা যায়। ফলে সচেতন ভাবে বিদ্যুৎ ব্যবহার কম হলে মোট বিদ্যুৎ খরচ কমে যায়। এবার প্রশ্ন হল, মাসে কত টাকার রিচার্জ করতে হবে? ধরুন আপনার বাড়িতে প্রতিদিন ৩ থেকে ৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে কিন্তু ১০০ টাকার রিচার্জে বেশিদিন চালানো যাবে না।

আরও পড়ুন : গিজগিজ করছে একসঙ্গে, বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে যা উদ্ধার হল…

কত টাকার রিচার্জ করবেন: ফিক্সড চার্জ কেটে যাওয়ার পর ব্যালেন্সে (Smart Meter) যে টাকা পড়ে থাকে তা দিয়ে সীমিত সংখ্যক ইউনিটই কেনা যায়। ১০০ টাকার রিচার্জ করলে তা ২-৩ দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। ফলত বারবার রিচার্জ করতে হয়। বাড়িতে যদি শুধুমাত্র পাখা, টিভি, ফ্রিজ আর কয়েকটি এলইডি বাল্ব জ্বালানো হয় তবে ২০০ টাকার রিচার্জ ৫-৭ দিন পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন : স্টেশনের নামের সঙ্গে জংশন, টার্মিনাল, ক্যান্ট থাকে কেন? অনেকেই জানেন না এর অর্থ

সাধারণ ব্যবহারের জন্য ৫০০ টাকার রিচার্জ সবথেকে ভালো বলে মানা হয়। ফিক্সড চার্জ এবং নির্দিষ্ট ফি কেটে নেওয়ার পর অবশিষ্ট ব্যালেন্স দিয়ে ইউনিট কেনা যাবে। বাড়িতে যদি প্রতিদিন প্রায় ৩-৪ ইউনিট বিদ্যুৎ খরচ হলে ৫০০ টাকার রিচার্জে প্রায় ১৫-১৬ দিন পর্যন্ত চলে যাবে। তবে বাড়িতে এসি, গিজারের মতো বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে আরও কম সময় চলতে পারে।