বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)
গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায় (Gold Price)।

আরও পড়ুন: অল্প খরচে বর্ষার সেরা ভ্রমণ, ঘুরে আসুন ডুয়ার্সের পাশের এই গ্রামে
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৮৫০টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৮৫০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫৭০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫৭০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৫০০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৫০০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২৪৪০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২৪৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৪৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৪৩০০ টাকা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।













