অল্প খরচে বর্ষার সেরা ভ্রমণ, ঘুরে আসুন ডুয়ার্সের পাশের এই গ্রামে

Published on:

Published on:

Travel Paparkheti in North Bengal is ideal for offbeat travel during the monsoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি প্রকৃতিপ্রেমী। তবে বর্তমানে উত্তরবঙ্গে যে পরিমাণ পর্যটকদের ভিড় হয় সেখানে শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কষ্টদায়ক। কিন্তু আপনি যদি পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের শান্ত সুন্দর পাপরখোতি। এখানে গেলে একদিকে আপনি যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন, অপরদিকে প্রাণভরে পাহাড়ে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

বর্ষায় অফবিট ভ্রমণের জন্য আদর্শ উত্তরবঙ্গের পাপরখেতি (Travel)

এখানে আসলে আপনি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন দেখতে পাবেন না। বরং শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া শহরের একঘেয়ে জীবন থেকে একটু দূরে গিয়ে যদি মনকে বিশ্রাম দিতে চান তাহলে এই জায়গাটা একেবারেই উপযুক্ত আপনার জন্য (Travel)।

Travel Paparkheti in North Bengal is ideal for offbeat travel during the monsoon

আরও পড়ুন: বাঁকুড়া থেকে কোথায় যেতে কখন বাস পাবেন? রইল রুটভিত্তিক সম্পূর্ণ সময়সূচি

পাশাপাশি বর্ষাকালে উত্তরবঙ্গে এই জায়গাটার নতুন করে প্রাণ ফিরে পায়। পাহাড়ের গায়ে ভেসে বেড়াই মেঘ। এছাড়া জঙ্গল ছাড়িয়ে চোখে পড়ে গারো সবুজের আবরণ। এমনকি পাহাড়ের নদীগুলো এই বর্ষার সময় হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

এছাড়াও পাপরখেতি মূলত একটি পিকনিক স্পট। প্রবেশের জন্য নির্দিষ্ট এন্ট্রি ফি দিতে হয়। ভিতরে ঢুকলেই চোখের সামনে ধরা দেয় পাথরে ভরা পাহাড়ি নদী, চারপাশে সবুজ বন আর দূরের পাহাড়।

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে পাপরখেতি পৌঁছনোর দু’টি রাস্তা রয়েছে। একটি সেবক হয়ে, অন্যটি গজলডোবা হয়ে। সেবক হয়ে গেলে প্রায় ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। শিলিগুড়ি থেকে রিজ়ার্ভ গাড়ি ভাড়া করেই সবচেয়ে সহজে পৌঁছে যাওয়া যায় (Travel)।