বাংলা হান্ট ডেস্ক: এবার বাঁকুড়বাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ এসবিএসটিসি (SBSTC Bus) বাস ডিপো থেকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশ্যে মোট ২৫ টি বাস ছাড়ে। ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্দিষ্ট সময়ে এই বাসগুলি যাত্রা শুরু করে। যেখানে, কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটি সেন্টার, মালদা, রায়গঞ্জ, চিত্তরঞ্জন, কবিলপুর, লালগোলা ও শিলিগুড়ির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালানো হয়। পাশাপাশি প্রতিদিন বহু মানুষ এই বাসে যাতায়াত করেন।
বাঁকুড়ার বাসের সময়সূচি প্রকাশ (SBSTC Bus)
দিনে প্রথম বাসটি সকাল পাঁচটা থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ে। এরপর পাঁচটা ১৫ মিনিটে করুণাময়ী এসি ও মালদা গামী দুটি বাস ছাড়ে। ৫:৪০ মিনিটে করুণাময়ী ও ৫: ৫০ মিনিটে ধর্মতলা হয়ে কলকাতা। ৬:১৫ মিনিটের রায়গঞ্জ, ৬:২৫ মিনিটে চিত্তরঞ্জন ও ৬:৪০ মিনিটে দুর্গাপুরের বাস ছাড়ে (SBSTC Bus)।

আরও পড়ুন: তিন মাসেও মেলেনি ভাতা! আর্থিক চাপে ঝাড়গ্রামের লোকশিল্পীদের ক্ষোভ
এরপর ৭: ৫ মিনিটে সিটি সেন্টার, ৭: ১৫ মিনিটে দুর্গাপুর, ৭: ৩০ মিনিটে করুণাময়ী, ৭:৪০ মিনিটে এসি দুর্গাপুর, ৮: ১৫ মিনিটে মেজিয়া–আসানসোল হয়ে সিটি সেন্টারের বাস রওনা দেয়।সকালের পর ৮: ৩০ মিনিটে কবিলপুর, ৯টায় লালগোলা এবং ১০: ১৫ মিনিটে করুণাময়ীর বাস ছাড়ে।
পাশাপাশি দুপুরে ১২টায় করুণাময়ী (এনএইচ-১), ১টায় করুণাময়ী (এনএইচ-২), ১টা ৩০ মিনিটে সিটি সেন্টার এবং ২টা ১৫ মিনিটে করুণাময়ী (এনএইচ-৩) যাওয়ার বাস রয়েছে। তবে এই সময়সূচি দেখে সহজেই যাত্রার পরিকল্পনা করা যাবে। বিশেষ করে কলকাতা, করুণাময়ী ও দুর্গাপুর রুটে একাধিক বাস থাকায় যাত্রীদের সুবিধা হবে।
কিন্তু রাস্তার পরিস্থিতি বা অন্য কোনও কারণে বাসের সময়ে পরিবর্তন হতে পারে। তাই যাত্রার আগে একবার ডিপোতে যোগাযোগ করে সময় জেনে নেওয়াই ভাল। এই বিষয়ে বাস চালক অনুপ কর্মকার জানান, ‘অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ব্যবস্থা আছে টিকিট কাটার। আর যদি কোন অসুবিধা হয়, তাহলে বাস ডিপোতে (SBSTC Bus) এসে সরাসরি কথা বলুন।













