হাবাসের রক্ষণাত্মক নীতি ভাঙতে আক্রমণে জোর মোহনবাগানের! সমর্থকদের পাশে থাকার আর্জি সবুজ-মেরুণ কোচের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ শেষে ফের একবার নিজের নিজের ঘরের ক্লাবকে সমর্থন জানাতে প্রস্তুত বঙ্গ ফুটবলপ্রেমীরা। শনিবার ডুরান্ড কাপের (Durand Cup 2026) প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। গত মরশুমের হতাশা কাটিয়ে এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে মরশুমের শুরুটা স্মরণীয় করে রাখতে চাইছেন সবুজ মেরুণ সমর্থকরা। ডার্বির ঠিক আগের দিন সেই বিষয়ে সমর্থকদের আশ্বস্ত করে গেলেন সবুজ মেরুণ শিবিরের নতুন কোচ পানাওগিওটিস ডিলমপেরিস (Panagiotis Dilmperis)।

সকলেই জানেন ইস্টবেঙ্গলের নতুন অভিজ্ঞ কোচ আন্তোনিও লোপেজ হাবাস নিজেদের রক্ষণকে মজবুত রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার নীতিতে বিশ্বাসী। এদিন তাই অনুশীলনে আক্রমণ করে কড়া মার্কিং এড়িয়ে গোল করার বিষয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেলো মোহনবাগান ফুটবলারদের।

মোহনবাগানের নতুন গ্রিক কোচ পানাওগিওটিস মূলত আক্রমণাত্মক ফুটবলের নীতিতেই বিশ্বাসী। গত মরশুমে তুলনামূলক কম বাজেটের পাঞ্জাব এফসি দলকে দিয়ে প্রশংসনীয় পারফরম্যান্স আদায় করেছিলেন। এই বছর তার হাতে তারকাখচিত মোহনবাগান সুপারজায়ান্টস স্কোয়াড। তাই ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী সমর্তকরা।

আরও পড়ুন: রেফারির জন্যই বিশ্বকাপ ফাইনাল হেরেছেন মেসিরা? এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি.

ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে এসে নতুন সবুজ-মেরুণ জানিয়ে দিয়ে গেলেন যে তারা সমর্থকদের ভরসার মান রাখতে আগ্রহী। সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ধন্যবাদ মোহনবাগান সমর্থকদের আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য। ইস্টবেঙ্গলের মতো বড় বিরুদ্ধে ম্যাচ দিয়ে কোচিং শুরু করাটা খুবই উত্তেজক বিষয়। তবে দলের ভালো পারফরম্যান্সের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

আরও পড়ুন: মেসিকে আবার ফাইনাল খেলার সুযোগ দিতে হবে! FIFA-র ওপর প্ৰবল ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থকরা করছেন সই সংগ্রহ

মোহনবাগানকে কোচিং করানো নিয়ে বাড়তি চাপ অনুভব করছেন কিনা প্রসঙ্গে গ্রিক কোচ বলেন, “ভারতের মাটিতে মোহনবাগানের ন্যায় ঐতিহাসিক ক্লাবকে কোচিং করানো মানেই উচ্চ পর্যায়ের প্রত্যাশার চাপ সামলানো। আমার কাছে বিষয়টা উদ্বেগের নয় বরং এই চাপ আমার কাছে বড় কিছু করে দেখানোর অনুপ্রেরণা। কলকাতা আসার পর থেকে এই ম্যাচের জন্যই অপেক্ষা করেছিলাম। আমি ইতিবাচক মনোভাব নিয়ে এগোবো। আমাদের দল যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে।”