‘KMC এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাঁরা..,’ বকেয়া DA নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

Published on:

Published on:

dearness allowance(253)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ নিয়ে জট খুলেও খুলছে না। পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) বকেয়া ডিএ মেটাতে শুরু করেছে রাজ্য। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র (Dearness Allowance) অংশ ঢুকে গিয়েছে। তবে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা বঞ্চিত বলে অভিযোগ।

KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত মেলেনি বকেয়া, অভিযোগ | Dearness Allowance

সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও বকেয়া ডিএ দেওয়া প্রদানের বিজ্ঞপ্তি সামনে এসেছে। তবে সরকারি বিজ্ঞপ্তি জারি হলেও বকেয়া ডিএ অধরাই! এই ইস্যুতে ফের সরব রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ। সংগঠনের তরফে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি খোলা চিঠি দিয়ে তিনি লিখেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সঙ্গে আমাদের সংগঠনের পয়লা জুন ২০২৬, যে বৈঠকটি হয়েছিল সেখানে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে ডিএ মামলার বকেয়া ট্রেজারি থেকে যারা পেনশন পান তাদের কিছুটা অংশ (০২/০৪/২৬) ঢুকে গেলেও ওই সময় কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাঁরা একটি পয়সাও বকেয়া ডিএ পাননি। তারপরও প্রায় দুমাস অতিক্রান্ত হতে চলল আজও তাঁরা বকেয়া ডিএ থেকে বঞ্চিত।”

একইসাথে মলয়বাবু লিখেছেন, “আপনি ওইদিন (০১. ০৬. ২৬) আমাদের সামনেই মাননীয় অর্থ সচিব কে নির্দেশ দিয়েছিলেন, যাতে দ্রুত তাদের বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আজ পর্যন্ত তাদের ব্যাংকে কোন ও বকেয়া ক্রেডিট হয়নি। আমরা আপনার অর্থসচিবকে চিঠি দিতে দিতে ক্লান্ত। বলি এটা কোন ধরনের সরকারি ব্যবস্থাপনা। আপনি অবিলম্বে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিন। যাতে তাদের বকেয়া ডিএ কলকাতার ব্যাঙ্ক গুলোতে ক্রেডিট হয়।”

dearness Allowance(246)

আরও পড়ুন: নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত! ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি, সতর্কতা জারি হল সাত জেলায়

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই ইস্যুতে সরব হয়েছেন মলয়বাবু। KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বের্তন কমিশনের বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়ার পরও কেন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলছে কনফেডারেশন।