বিনামূল্যে পাবেন LPG কানেকশন! উজ্জ্বলা যোজনায় কী কী নথি লাগে, কীভাবে আবেদন করবেন জানুন

Published on:

Published on:

PM Ujjwala Yojana eligibility criteria required documents application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প এনেছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার। সেই তালিকার নাম রয়েছে পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana)। কেন্দ্রীয় সরকারি এই স্কিমে (Government Scheme) বিনামূল্যে এলপিজি কানেকশন পাওয়া যায়। এই প্রকল্পে আবেদন করতে কী কী নথি লাগে, কীভাবে আবেদন করতে হয় জেনে নিন।

পিএম উজ্জ্বলা যোজনায় আবেদনের পদ্ধতি | (PM Ujjwala Yojana)

দেশের দরিদ্র পরিবারের মহিলারা যাতে সুরক্ষিত ও ধোঁয়ামুক্ত পরিবেশে রান্না করতে পারেন, সেই জন্য পিএম উজ্জ্বলা যোজনার মাধ্যমে তাঁদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। ইতিমধ্যেই দেশের কয়েক কোটি পরিবার এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন।

আরও পড়ুনঃ দুধ কেনার মতো করে এবার কেনা হবে ফসল! রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা দিলীপের

পিএম উজ্জ্বলা যোজনার আবেদনের ক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্ত রয়েছে। কেন্দ্রের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। এর পাশাপাশি আবেদনকারী মহিলার পরিবারের নামে আগে থেকে কোনও এলপিজি কানেকশন থাকা যাবে না।

এছাড়া AAY সুবিধাভোগী, পিএম আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগী, তফসিলি জাতি-উপজাতি, চা শ্রমিক, বনাঞ্চল অথবা প্রত্যন্ত এলাকার বাসিন্দা সহ নানা শ্রেণির দুঃস্থ পরিবারের মহিলারা পিএম উজ্জ্বল যোজনায় আবেদন করতে পারেন। এর পাশাপাশি কেন্দ্রের নির্ধারিত অন্যান্য মাপকাঠি অনুযায়ী যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

পিএম উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

এই সরকারি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে সাধারণত বেশ কিছু নথি দরকার হয়। সেগুলি হল- রেশন কার্ড কিংবা পরিবারের পরিচয়পত্র, আধার কার্ড, কেওয়াইসি ফর্ম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় ঘোষণাপত্র। এর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত নথিপত্র চাওয়া হতে পারে।

পিএম উজ্জ্বলা যোজনায় অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের পছন্দের মতো গ্যাস সংস্থা নির্বাচন করে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে।

PM Ujjwala Yojana

এছাড়া কেউ চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন। এর জন্য নিকটবর্তী এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আবেদন জমা করা যায়। সেই সঙ্গেই সিএসসি তথা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও আবেদন করতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।

বর্তমানে একটি এলপিজি কানেকশন নিতে ভাল টাকা খরচ হয়। সেই কারণে অনেক সময় দুঃস্থ পরিবারগুলির ইচ্ছা থাকলেও গ্যাস সংযোগ নিতে পারেন না। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়ে পিএম উজ্জ্বলা যোজনা চালু করেছে কেন্দ্র। সরকারের বেঁধে দেওয়া মাপকাঠি অনুযায়ী যোগ্য হলে আপনিও ঘরে বসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।