বর্ষার ছুটিতে দার্জিলিংয়ের এই অচেনা জায়গা হতে পারে আপনার সেরা গন্তব্য

Published on:

Published on:

Travel Darjeeling's best destination for nature lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি প্রকৃতি প্রেমী। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ হাতে দুদিনের ছুটি নিয়ে মানুষ আজকাল উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। ঠিক সেরকমই আপনারও যদি পরিকল্পনা থাকে উত্তরবঙ্গে যাওয়ার তাহলে দার্জিলিং কালিম্পং অথবা ডুয়ার্সে না গিয়ে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গেরই ছোট্ট একটি জায়গা পুবং। কিভাবে এখানে যাবেন এবং কি কি ঘুরে দেখবেন তা আজকে প্রতিবেদনে রইল (Travel)।

প্রকৃতিপ্রেমীদের জন্য দার্জিলিংয়ের সেরা ঠিকানা (Travel)

যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা একেবারেই অনন্য। পাহাড়ের ঢালবে নেমে গিয়েছে বিস্তীর্ণ চা বাগান। পাশাপাশি বর্ষায় যেন এই জায়গাটা নতুন করে একটু বেশি সুন্দর হয়ে ওঠে। তাছাড়া আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে আসলে এই জায়গায় বসেই প্রকৃতির অপরূপ রূপ দেখে সময় কাটাতে পারবেন (Travel)।

Travel Darjeeling's best destination for nature lovers

আরও পড়ুন: স্বামীর অত্যাচারে কাটা যায় ডান হাত, তবু থামেননি রেণু—বাঁ হাতেই লিখছেন জীবনের গল্প

পাশাপাশি এখানে আসলে পরে আপনি এখানকার স্বল্প পরিচয় তো গ্রামগুলি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। কারণ এখানকার প্রতিটি গ্রামের রয়েছে নিজস্ব নিজস্ব সুন্দরতা। এবং প্রত্যেকটি গ্রামেই থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে ঘন জঙ্গল পেরিয়ে যখন চোখের সামনে আপনি বিস্তীর্ণ চা বাগান দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন এটি হল সেই ছোট্ট স্বল্প পরিচিত পুবং।

কিভাবে যাবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে। দূরত্ব পূর্বে প্রায় ৭৫ কিলোমিটার এর মতন। ঘুম ছাড়িয়ে ষসুখিয়াপোখরি পথে পরে এই জায়গাটি।

কোথায় থাকবেন?

এখানে থাকার জন্য আপনি বেশ কিছু রিসোর্ট ও একাধিক হোমস্টে পেয়ে যাবেন। তবে আপনি যদি পরিবার ও প্রিয়জনকে নিয়ে আসেন তাহলে অবশ্যই আগের থেকে বুকিং করে আসবেন। কারণ এতে আপনি নিশ্চিন্তে ঘুরতে যেতে পারবেন (Travel)।