হারানো আধার কার্ড ফিরে পাবেন মুহূর্তেই! জেনে নিন ই-আধার ডাউনলোডের সহজ নিয়ম

Published on:

Published on:

Aadhaar Card digital copies of lost records will be easily available
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভাবে হারিয়ে বেলে বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল বিস্তারিত তথ্য।

হারানো আধারের ডিজিটাল কপি মিলবে সহজেই (Aadhaar Card)

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্য়াকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়।

Aadhaar Card digital copies of lost records will be easily available

আরও পড়ুন: প্রেশার কুকারের পোড়া দাগ তুলতে আর কষ্ট নয়! এই ৩ টোটকাতেই মিলবে নতুনের মতো জেল্লা

সবার প্রথমে UIDAI এর myaadhaar.uidai.gov.in পোর্টালে যান।সেখানে গিয়ে হোমপেজে Retrieve Lost or Forgotten EID/UID বিকল্প বেছে নিন। তারপর আধার নম্বরের বিকল্প বেছে নিতে হবে। এবার নিজের পুরো নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন। এরপর স্ক্রিনের উপর একটা ক্যাপচা আসবে।

সেটা ঠিক ঠাক লিখে দিন। তারপর সেন্ড ওটিপি-এর উপরে ক্লিক করুন। এই পরিস্থিতিতে আপনার রেজিস্টার নম্বরে একটা ওটিপি আসবে। সেটা দিয়ে দিন।

এরপর আপনার মোবাইলে ১২ নম্বরের আধার নম্বর চলে আসবে। এটা রেখে দিন।এবার ইআধার কার্ড ডাউনলোড করার পালা। সেক্ষেত্রে হোমপেজে ডাউনলোড আধারে ক্লিক করুন। তারপর ওটিপি সেন্ড অপশনে ক্লিক করতে হবে।শেষে ইআধার আসবে পিডিএফ ফাইল হিসেবে (Aadhaar Card)।