DA বৃদ্ধির মধ্যেই ফের ‘উপহার’, এই সকল কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

allowance hike(3)
Follow

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিয়ে চলেছে। ইতিমধ্যেই বেড়েছে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও। আগামী বছর নয়া বেতন কমিশন চালু হলে একলাফে বেতন, ভাতা বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। এরই মধ্যে এবার ফের ভাতা বৃদ্ধির (Allowance Hike) ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

কাদের কপাল খুলল? Allowance Hike

মঙ্গলবার ভবানীভবনে কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করে সেই অনুষ্ঠান থেকেই পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে এটা তো হতে পারে না। কিছু না কিছু তো দিতে হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দিলাম।”

অর্থাৎ পুজোর মাস থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা বৃদ্ধির বড় ঘোষণা হয়ে গেল। এই কর্মচারীদের ‘উপহার’ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অক্টোবর থেকে ৫০০ টাকা করে বাড়ানো হবে রেশন ভাতা। উল্লেখ্য, এতদিন এই ভাতা বাবদ দেড় হাজার টাকা করে পেতেন পুলিশ কর্মীরা। এবার ৫০০ টাকা বাড়ানোয় অক্টোবর থেকে ২ হাজার টাকা করে পাবেন পুলিশ কর্মীরা।

শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠান থেকে ভাতা বৃদ্ধির পাশাপাশি পরবর্তীকালে পুলিশকে আরও সহযোগিতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। একইসাথে সকলকে ভালো করে কাজ করতে বলেন। একই সাথে ট্রাফিক পুলিশদের কথা মাথায় রেখেও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Allowance Hike

আরও পড়ুন: হারানো আধার কার্ড ফিরে পাবেন মুহূর্তেই! জেনে নিন ই-আধার ডাউনলোডের সহজ নিয়ম

কলকাতা শহরে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বিষয় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই বৃষ্টিতে ট্রাফিক পুলিশদের কাজ করতে দেখে তাঁর খুব খারাপ লেগেছে। ভাঙা ছাতা নিয়ে ভিজে ভিজে সবাই কাজ করছে দেখে তিনি ট্রাফিক পুলিশদের জন্য এদিন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার সিপিকে বলেন, “এঁদের তো আমার জন্য জ্বর হবে। শরীর খারাপ হবে। ঘন ঘন ক্যালপল খেতে হবে।”

কলকাতা ও রাজ্য পুলিশের ট্রাফিক কর্মীদের জন্য ভালো ছাতা, রেনকোট ও গামবুট সহ বৃষ্টিতে প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে দেওয়ার জন্য এনকেডিএ ও হিডকোকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী অগ্নিমিত্রা পালও এর জন্য অনুমোদন দিয়েছেন।