বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুটি সিরিজের জয়ের মুখ দেখেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সরিয়ে তাকে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর তার চূড়ান্ত সমালোচনা হয়।

কিন্তু জিম্বাবোয়ে সফরে সেই নিন্দুকদের মুখের উপর জবাব দিয়েছেন শ্রেয়স। ৩-০ ফলে সিরিজ জিতেছে ভারতীয় দল। এই সিরিজেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ এবং সিরিজ জেতার স্বাদ পেয়েছেন শ্রেয়স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতা গুলির আগে এই এই জয় ভারতীয় দলের এক নতুন অধ্যায়ের শুরু হিসেবেই দেখছেন অনেকে।
আরও পড়ুন: ২০২৬-এ অপ্রতিরোধ্য ঈশান কিষাণ, ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের রেকর্ড! সামনে বিরাট কোহলি
সেই সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির একটি কীর্তি ছুঁয়ে ফেলেছেন শ্রেয়স। ৯ বছর ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে ধোনি মাত্র একবার কোনও তিন বা তার বেশি ম্যাচ যুক্ত সিরিজে প্রতিপক্ষকে অধিনায়ক হিসেবে হোয়াইটওয়াশ করতে পেরেছিলেন। মাত্র তিনটি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েই সেই রেকর্ড ছুঁয়েছেন শ্রেয়স।
আরও পড়ুন: ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো! বৈভব সূর্যবংশীকে পরামর্শ ভারতীয় দলের এই তারকার
ভারতীয় দলকে সবচেয়ে বেশি হোয়াইটওয়াশের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া টি-টোয়েন্টি অধিনায়কদের তালিকা:
১. রোহিত শর্মা (৬টি)
২. বিরাট কোহলি (২টি)
৩. সূর্যকুমার যাদব (২টি)
৪. শ্রেয়স আইয়ার (১টি)
৫. মহেন্দ্র সিংহ ধোনি (১টি)
দলকে প্রথম সিরিজ জেতানোর পর আবেগতাড়িত হয়ে শ্রেয়স বলেছেন, “এটি অত্যন্ত বিশেষ একটি অনুভূতি। কোনও ভাষার মাধ্যমে এই অনুভূতিকে প্রকাশ করা সম্ভব নয়। দেশের প্রতিনিধিত্ব করা এবং অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ জয়। এমন কিছুর স্বপ্ন তো প্রতিটি খেলোয়াড় দেখেন। ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে দল হিসেবে আমরা নিজেদের মানদণ্ড নিজেরাই নির্ধারণ করেছিলাম, আর সেই কৌশলটিই দলের সাফল্যের জন্য কাজে দিয়েছে।”













