শিশুদের স্বাস্থ্য সবার আগে! স্বাধীনতা দিবসের প্যারেড নিয়ে বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari orders Independence Day parade to be held with college students
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম স্বাধীনতা দিবস (Independence Day 2026)। ইতিমধ্যেই ১৫ আগস্টের তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই আবহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেড নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট জানালেন, এবার স্কুল পড়ুয়ারা নয়, বরং কলেজ পড়ুয়াদের দিয়ে প্যারেড করাতে হবে।

শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছে। সেখানে তথ্য সংস্কৃতি দফতরকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্কুল পড়ুয়ারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে আসতে পারে। তবে তাঁদের অংশগ্রহণ করানোর দরকার নেই। কলেজ পড়ুয়াদের দিয়ে আগামী ১৫ আগস্টের প্যারেড করাতে বলেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, অনুষ্ঠানও ১ ঘণ্টার বেশি করার দরকার নেই।

আরও পড়ুনঃ আজও খেল দেখাবে বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-জলের পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

এই সিদ্ধান্তের নেপথ্যের কারণও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, বৃষ্টি-বাদলের দিনে শিশুরা ভিজে ভিজে অনুষ্ঠান করলে অসুস্থ হয়ে পড়বে। সেটা কোনও ভাবেই কাম্য নয়।

এক্ষেত্রে জানিয়ে রাখি, গত বছর রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বৃষ্টিতে ভিজে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল। তার আগে গরমের মধ্যে প্র্যাকটিস করতে গিয়েও অনেকে অসুস্থ হয়ে পড়ে। সেসবের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari

এদিকে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ১৫ আগস্টের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এবার স্বাধীনতা দিবসের আবহে ৯ দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি আয়োজিত হবে। আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট অবধি রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। ইতিমধ্যেই নবান্নর তরফে এই বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।

এই আবহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের দিয়ে প্যারেড করানোয় ‘না’ বলে দিলেন মুখ্যমন্ত্রী। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।