ইলিশ ধোয়ার সময় এই ভুল করছেন না তো? তাতেই কমে যেতে পারে মাছের আসল স্বাদ

Published on:

Published on:

Cooking Tips washing hilsa will completely transform the taste of the dish
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্ষা আসলে পরে বাঙালি পাতে ইলিশ মাছ চাই চাই। তবে এই মাছ আপনি যেভাবেই রান্না করুন না কেন খেতে এক ঘর হয়। তবে অনেকেই অভিযোগ করেন বাজার থেকে তাজা মাছ কিনে আনার পরও রান্না করার পর সেই স্বাদ বা গন্ধ পাওয়া যায় না (Cooking Tips)। এই বিষয়ে রন্ধন বিশেষজ্ঞদের মতে অধিকাংশ সময় রান্নার কৌশল না জানলে অথবা মাছ দুয়ার কৌশল না জানলে ইলিশ মাছের খাটি স্বাদ হারিয়ে যায়। তাই আজকে প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য।

ইলিশ ধোয়ার এই নিয়ম জানলে রান্নার স্বাদ হবে একেবারে অন্যরকম (Cooking Tips)

ইলিশের প্রধান আকর্ষণ হলো নিজস্ব তেল ও তীব্র অ্যারোমা। তবে সঠিক নিয়মে সেই মাছ না ধুলে পড়ে তার স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব আজকে প্রতিবেদনে রইল কিভাবে ইলিশ মাছ ধুলে তার স্বাদ ও পুষ্টিগুণ অটুট থাকবে সেই বিষয় বিস্তারিত তথ্য (Cooking Tips)।

১) ইলিশ মাছ কার তারপর দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখা একেবারেই উচিত নয়। কারণ বেশিক্ষণ জলের মধ্যে মাছ ডুবিয়ে রাখলে তাতে মাছের ভেতরে থাকা তেল ও রক্ত ধুয়ে যায়। ফলের মাছ ছিবড়ে হয়ে ওঠে।

Cooking Tips washing hilsa will completely transform the taste of the dish

আরও পড়ুন: গরম ভাত, রুটি বা পরোটার সেরা সঙ্গী! মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন দই আলু

২) ইলিশের গায়ে যে হালকা রক্ত বা পিচ্ছিল ভাব থাকে তার মধ্যেই লুকিয়ে থাকে এর আসল স্বাদ। এর জন্য বারবার ইলিশ মাছ ধোয়াও একেবারেই উচিত নয়।

৩) অনেক সময় অন্যান্য মাছের আঁশটে গন্ধ কাটাতে ভিনেগার লেবু অথবা নুন হলুদ মাখিয়ে রাখা হয়। তবে ইলিশ মাছের ক্ষেত্রে এই ভুল একেবারেই করবেন না। এতে ইলিশ মাছের স্বাভাবিক নিজস্ব গন্ধ ও কোমলতা নষ্ট হয়ে যায়।

৪) সত্য কিনে নিয়ে আসা তাজা ইলিশ মাছ ধোয়ার জন্য সাধারণ তাপমাত্রার জল ব্যবহার করুন। অতিরিক্ত বরফ ঠান্ডা জল ব্যবহার করলে মাছের পেশী শক্ত হয়ে যায় পাশাপাশি প্রাকৃতিক স্বাদ ও নষ্ট হয়ে যায় (Cooking Tips)।