২-৩ হাজার নয়, একেবারে ৩০ হাজার টাকা ঢুকবে অ্যাকাউন্টে, মহিলাদের জন্য বিরাট ঘোষণা

Published on:

Published on:

New Salary Rules from April what will be the impact on the money received
Follow

বাংলাহান্ট ডেস্ক : মহিলাদের জন্য নানান উদ্যোগ নিয়েছে সরকার। মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে নানান প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে প্রশাসনের তরফে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে। মাসে মাসে ৩০০০ টাকা করে ঢুকছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

মহিলাদের জন্য নতুন সরকারি প্রকল্প (Government Scheme)

এবার মহিলাদের জন্য এল আরও বড় খবর। এবার আর ১-২ হাজার টাকা নয়, একেবারে ৩০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। এমনই বড় ঘোষণা করল দিল্লি সরকার। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় মহিলারা পাবেন মাসে ২৫০০ টাকা করে, অর্থাৎ বছরে ৩০ হাজার টাকা। এই প্রকল্প বাস্তবায়িত করতে ৫১১০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলে খবর।

New government scheme for women

কী এই প্রকল্পের লক্ষ্য: দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে এই প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। তাঁর কথায়, শুধুমাত্র মাসিক আর্থিক সহায়তা নয়, মহিলাদের সঞ্চয় ও বিনিয়োগেও উৎসাহিত করবে এই প্রকল্প। কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য?

আরও পড়ুন : পুরুষ নাকি মহিলা কোন ইলিশের স্বাদ বেশি জানেন? চিনবেনই বা কীকরে?

কারা আবেদন করতে পারবেন: এই প্রকল্পে (Government Scheme) আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে। পরিবারের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। একই পরিবারে একাধিক যোগ্য মহিলা থাকলে সবথেকে বেশি বয়সী মহিলাকে প্রকল্পের জন্য অগ্রাধিকার দিতে হবে। আবেদনকারী মহিলা বা তাঁর স্বামী বা তাঁর বাবা মাকে অন্তত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে। পরিবারের কোনও সদস্য আয়কর দিলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন : অনলাইনেই বুক করা যাবে লাগেজ, রেলের নতুন নিয়মে কোন শ্রেণির জন্য কতটা নির্দিষ্ট?

কিছু মহিলা বাদ যাবেন এই প্রকল্পের আওতা থেকে। যাদের তিনটির বেশি সন্তান রয়েছে, যেসব পরিবারের বার্ষিক বিদ্যুৎ ব্যবহার ২৪০০ ইউনিটের বেশি, যেসব পরিবারের চার চাকা গাড়ি রয়েছে, অন্য কোনও সরকারি প্রকল্পের আওতায় নিয়মিত আর্থিক সহায়তা পেলে, পরিবারের সদস্যরা সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগী হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।