বাংলা হান্ট ডেস্ক: এবার মহিলা সহকর্মীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তারই সহকর্মী সিভিল ভলেন্টিয়ার কে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানায় (Habra)। এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঘটনার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সেই সহকর্মীকে।
মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধর্ষণ, গ্রেফতার সহকর্মী (Habra)
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ধৃত সিভিক ভলেন্টিয়ার ও নির্যাতিতার সিভিক ভলেন্টিয়ার দুজনেই হাবরা (Habra) থানায় কর্মরত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বুধবার তাকে বারাসাত আদালতে নিয়ে হাজির করা হয়েছিল।

আরও পড়ুন: ইলিশ ধোয়ার সময় এই ভুল করছেন না তো? তাতেই কমে যেতে পারে মাছের আসল স্বাদ
নির্যাতিতা মহিলা সিভিক ভলেন্টিয়ার এর দাবি অনুযায়ী, ডিউটির আগে বা পরে পোশাক পরিবর্তনের সময় গোপনে তার ছবি তুলেছিলেন পুরুষ সহকর্মী। পরে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে। পাশাপাশি শারীরিকভাবে ঘনিষ্ঠ হতেও জোর করেন।
ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখি একাধিকবার মহিলা সহকর্মীকে যৌন হেনস্থা করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার। শুধু তাই নয় এক কথা কাউকে বললে এর পরিণতি ভয়ঙ্কর হবে বলেও হুশিয়ারি দিয়েছিলেন তিনি।
তবে অবশেষে সাহস সঞ্চয় করে হাবরা (Habra) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। তারপরে প্রাথমিক তদন্তের অভি যোগে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি জেলা পুলিশ সূত্রে খবর, দর্শনা পাশাপাশি ভয় দেখানো হুমকি দেওয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। সেই অনুযায়ী মামলা রিজু করা হয়েছে।













