বাংলা হান্ট ডেস্ক: অবশেষে নিম্নচাপ ছাড়ল দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে। এবার তার গন্তব্য ছত্তিশগড়ে। কিন্তু এখনো বাংলা থেকে বৃষ্টির প্রভাব যায়নি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও বিক্ষিপ্তভাবে দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অপরদিকে সাময়িক বিরতি কাটিয়ে ফের অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন এমনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গজুড়ে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আলিপুরের আবহাওয়া খবর অনুযায়ী, বর্তমান সময় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেলে রাজস্থানের গঙ্গাননগরের হয়ে ছত্রিশগড়ের ওপর দিয়ে পুরি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি নিম্নচাপের কাঁটা সড়েছে বাংলার উপর থেকে। কিন্তু এই মুহূর্তেই যে বঙ্গ (South Bengal Weather) থেকে বৃষ্টিপাত কমে যাবে তেমনটা জানায়নি হাওয়া অফিস।

আরও পড়ুন: রেশন কার্ড বাতিলের আশঙ্কা? এই ৫টি শর্ত পূরণ করেছেন কি না, এখনই দেখে নিন
হাওয়া অফিসের তরফ থেকে জাননো হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।
এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস।
শুক্রবার ও শনিবার এই দু’দিন বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।তবে রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে (North Bengal Weather) পরিস্থিতি আলাদা। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় আজও বৃষ্টির দাপট জারি থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।













