বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের অন্যতম বড় ভরসা জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এই ফান্ডে জমা থাকা টাকার উপর কত সুদ (GPF Interest Rate) দেওয়া হবে, তা নির্দিষ্ট সময় অন্তর ঘোষণা করে সরকার। এবার সেই সুদের হার নিয়েই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর। ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য GPF এবং কয়েকটি সমজাতীয় তহবিলে কত সুদ মিলবে, তা স্পষ্ট করে জানানো হয়েছে। ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মীরা তাঁদের সঞ্চয়ের উপর কী হারে সুদ পাবেন, তা নিয়ে আর কোনও ধোঁয়াশা রইল না।
GPF সুদের হার (GPF Interest Rate) নিয়ে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ (GPF Interest Rate) দেওয়া হবে। এই হার চলতি অর্থবর্ষের ওই তিন মাসের জন্য কার্যকর থাকবে।
শুধু GPF নয়, আরও কয়েকটি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও একই সুদের হার প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF), পশ্চিমবঙ্গ নন-গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিজ (CPFE) অ্যাক্ট, ১৯৮৩-এর আওতায় থাকা বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এবং রাজ্য সরকারের অনুমোদিত অন্যান্য তহবিল, যেগুলি রাজ্য অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়।
উল্লেখ্য, সরকারি কর্মীদের জন্য GPF দীর্ঘমেয়াদি সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। প্রতি মাসে বেতনের একটি অংশ এই তহবিলে জমা হয় এবং তার উপর নির্ধারিত হারে সুদ (GPF Interest Rate) যোগ হয়। বছরের পর বছর এই সঞ্চয় বাড়তে বাড়তে অবসরের সময় একটি বড় অঙ্কের অর্থে পরিণত হয়, যা কর্মীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই তহবিলে জমা অর্থের উপর সরকার নির্ধারিত সুদ (GPF Interest Rate) দেওয়া হয়। ফলে বাজারের ওঠানামা বা অন্য কোনও আর্থিক ঝুঁকির প্রভাব এখানে পড়ে না। সেই কারণে বহু কর্মী তাঁদের অবসরকালীন সঞ্চয়ের জন্য GPF-কেই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে মনে করেন।

আরও পড়ুনঃ একসঙ্গে ১০ জায়গায় তল্লাশি! কলকাতায় ফের ED- বড় পদক্ষেপ
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত GPF ও সংশ্লিষ্ট তহবিলগুলিতে জমা অর্থের উপর ৭.১ শতাংশ হারে সুদ (GPF Interest Rate) মিলবে। রাজ্যের সরকারি কর্মচারীদের সঞ্চয় সংক্রান্ত পরিকল্পনায় এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।













