চপ-কাটলেট বানিয়ে হতাশ? এই ৫ ভুল এড়াতে পারলেই মিলবে রেস্তরাঁর মতো স্বাদ

Published on:

Published on:

Cooking Tips are your chops and cutlets falling apart avoid these 5 mistakes
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্ষার মরসুমে সন্ধ্যাবেলায় চটকা প্লেট খেতে ভালোই লাগে। তবে এইসব খাবার বেশি খেলে পরে একদিকে যেমন গ্যাস অম্বলের চিন্তা থাকে। তুমি বাইরের থেকে কিনে আনতে গেলে বহুদিনের পুরনো তেলে ভাজা গুলোর কথা মনে পড়ে। তবে আপনি যদি বাড়িতেই বানাতে চান তাহলে অনেক সময় দেখা যায় দোকানের মতন সেরকম মুচমুচে হয় না। কিন্তু আজকের প্রতিবেদনা রইল বাড়িতে কিভাবে কাটলেট বানালে তা একেবারেই মুচমুচে থাকবে দোকানের মতন সেই ঘরোয়া টোটকা (Cooking Tips)।

চপ-কাটলেট ভেঙে যাচ্ছে? এই ৫ ভুল এড়ান (Cooking Tips)

১) বাড়িতে যখন কাটলেট বানায় তা অনেক সময় দেখা যায় ভেঙ্গে যায়। এই সমস্যা থেকে বাঁচতে কাটলেটে মিশ্রণে খানিকটা বিস্কুটের গুরু অথবা কর্নফ্লাওয়ার এর গুঁড়ো ব্যবহার করুন। ভালো পাক আসবে মিশ্রণের মধ্যে (Cooking Tips)।

Cooking Tips are your chops and cutlets falling apart avoid these 5 mistakes

আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে রেলের বড় ঘোষণা! কলকাতা থেকে কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেন

২) কাটলেট বানানোর সময়ে ‘ডাব্‌ল কোটিং’ করতে ভুলবেন না। সম্পূর্ণ পদ্ধতিটি দু’বার করে করলে কাটলেট তেলে দিলেই ভেঙে যাবে না, আর মুচমুচেও হবে।

৩)কাটলেট তৈরি হয়ে গেলে অন্তত ঘণ্টাখানেক ডিপ ফ্রিজে রাখার পরেই ভাজুন। ফ্রিজ থেকে বার করার পর খুব বেশি ক্ষণ অপেক্ষা করবেন না, সঙ্গে সঙ্গে ভেজে ফেলুন।

৪) চপ-কাটলেট ভাজার সময়ে তেল ভাল করে গরম করে নিয়ে আঁচ মাঝারি করে তেলে কাটলেটগুলি ছাড়ুন। তা হলেই মুচমুচে ভাব আসবে কাটলেটে।

৫) মিনিট পাঁচেক অপেক্ষা করে তার পর পরিবেশন করুন। তেল থেকে নামানোর ঠিক পরে কাটলেটগুলি নরম থাকে। ভেজে রাখার কিছুক্ষণ পর পরিবেশন করুন। এতে কাটলেট গুলো ভেঙ্গে যাবে না (Cooking Tips)।