শুধু ডিম নয়, মিড ডে মিলে মাছও দেওয়া হবে! বিরাট ঘোষণা মন্ত্রী নিশীথের

Published on:

Published on:

Nisith Pramanik says Mid Day Meal will include fish in future
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলে (Mid Day Meal) ডিম বাদ পড়া নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। সম্প্রতি সেসব বিতর্কে ইতি টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া হলেও পড়ুয়াদের পাতে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এবার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) জানালেন, আগামীদিনে পড়ুয়াদের মাছও দেওয়া হবে।

মিড ডে মিলে মাছ দেওয়ার আশ্বাস নিশীথের | (Mid Day Meal)

শুক্রবার কোচবিহারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই সময় তিনি বলেন, “মিড ডে মিলে ডিম দেওয়া হবে। অত্যন্ত ভালো একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতদিন ধরে যে বামপন্থীরা বলছিলেন, পুষ্টি, প্রোটিনের অভাব হবে, এতে তাঁদের মুখ বন্ধ হবে।“

আরও পড়ুনঃ ৪ দিনে ধুন্ধুমার অ্যাকশন! বাজেয়াপ্ত প্রায় ১৫০ কোটির সম্পত্তি, বীরভূমের পুলিশ সুপারকে প্রশংসায় ভরালেন উচ্চ শিক্ষামন্ত্রী

এরপরেই মিড ডে মিলে মাছ দেওয়ার কথা বলেন নিশীথ। মন্ত্রী জানান, “শুধু ডিম কেন, ভবিষ্যতে মিড ডে মিলে মাছও দেওয়া হবে। দরকারে আরও পুষ্টিযুক্ত খাবার তাতে যোগ করা হবে। রাজ্যের শিশুদের জন্য চিন্তাভাবনা করবে সরকার।“

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাংশের বিদ্যালয়ের মিড ডে মিলের দায়িত্ব প্রাথমিকভাবে ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছে। জানানো হয়, ইসকনের দেওয়া খাবারে ডিম থাকবে না, নিরামিষ পদ থাকবে। তবে মেনু থেকে ডিম বাদ পড়লেও পড়ুয়াদের খাবারে পুষ্টির অভাব হবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Mid Day Meal

পরবর্তীতে রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক হয়। বুধবার সেসবের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সার্বিকভাবে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের কাঁধে থাকলেও আগামী ১ আগস্ট থেকে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আলাদা করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ডিম দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিড ডে মিল নিয়ে আরও একটি বড় ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। আগামীদিনে পড়ুয়াদের মাছ ও দরকারে আরও পুষ্টিকর খাবার দেওয়া হবে বলে জানালেন তিনি।