অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ল চিন্তা! পোর্টালে বিরাট বদল দেখে মাথায় হাত আবেদনকারীদের

Published on:

Published on:

Annapurna Yojana portal big change status check option unavailable now
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তি দেবে রাজ্য সরকার। কাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে আসবে এই নিয়ে গত এক মাসে বিস্তর জল্পনা কল্পনা চলেছে। তবে ১ আগস্ট সকালেই দেখা গেল, অন্নপূর্ণা যোজনার পোর্টালে (Annapurna Yojana Portal) এসেছে বিরাট বদল। কিছুতেই আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না।

অন্নপূর্ণা যোজনার পোর্টালে বিরাট বদল | (Annapurna Yojana)

আজ থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি ছাড়া হতে পারে বলে আশায় ছিলেন বহু মহিলা। যারা টাকা পাননি তাঁরা ঘন ঘন স্ট্যাটাস চেক করছিলেন। তবে আজ সকাল থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে আর স্ট্যাটাস দেখার অপশন পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ পুজোর আগেই পার্কিং ব্যবস্থায় আসছে বড় বদল! নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার

আগে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল https://socialregistry.wb.gov.in/ খুললে দু’টি উইন্ডো দেখা যেত। এর মধ্যে একটি উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার ও অপরটি সরকারি আধিকারিকদের কাজের উইন্ডো ছিল। তবে আজ সকাল থেকে উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার উইন্ডোটি আর দেখা যাচ্ছে না।

এই নিয়ে ইতিমধ্যেই বেশ চিন্তায় পড়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বহু আবেদনকারী। কেউ মনে করছেন, উপভোক্তারা হয়তো আর আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন না। কারও আবার অনুমান, স্ট্যাটাস আপডেট করার জন্য সংশ্লিষ্ট উইন্ডো সাময়িক বন্ধ রাখা হয়েছে। কাজ সম্পূর্ণ হলে আবার খুলে দেওয়া হবে।

Annapurna Yojana portal

তবে অনেকে আবার বিষয়টিকে টেকনিক্যাল গ্লিচ বলেও মনে করছেন। এখনও অবধি এই বিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি। ফলে ওই উইন্ডো আদৌ আর দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়।

এদিকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে এই বদল এলেও আবেদন এখনও বন্ধ হয়নি। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে এখনও বেশ দেরি আছে। ফলে যে মহিলারা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করেননি তাঁরা ঝটপট করে ফেলতে পারেন।