আজকের রাশিফল ৪ অগাস্ট, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 4 August 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: নিজের একগুঁয়ে মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরির সম্ভাবনা রয়েছে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আপনি আজ উপহার পেতে পারেন। নতুন উদ্যোগ বা খরচের সম্ভাবনাকে পিছিয়ে দিন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।

বৃষ রাশি: আপনি আজ বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত হয়ে বিপুল অর্থব্যয় করলেও আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কারোর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেলের সম্মুখীন হতে পারেন। আজ আপনি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খেতে দিন।

মিথুন রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ অপ্রত্যাশিত অতিথিদের আগমন ঘটবে। আপনি আজ একটি ভাল প্রস্তাব পেতে পারেন। আপনার সৃজনশীল দক্ষতা আজ প্রচুর প্রশংসা পাবে। এমনকি, আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কম বয়সী কন্যাদের উদ্দেশ্যে খাবার বিতরণ করুন।

কর্কট রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। সেই সময়ে আপনি একটি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও কাজে বাইরে যাওয়ার সময়ে কপালে লাল রঙের তিলক লাগান। এটি আপনার উপকারে আসবে।

সিংহ রাশি: আপনার মেজাজ আজ ভালো থাকবে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। অন্যদের বিষয়ে জড়িয়ে যাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। প্রেমের জীবনে প্রতিটি পদক্ষেপ অবশ্যই বিবেচনা সঙ্গে গ্রহণ করুন। আপনার কাছে আসা অর্থ উপার্জনের নতুন সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের গোপন তথ্যগুলি জানাবেন না। একজন পুরনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সৎ চরিত্র বজায় রাখুন।

কন্যা রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্য কাউকে জানিয়ে দেবেন না। প্রিয়জনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।

Ajker rashifal todays horoscope 4 August 2026.

তুলা রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি হবে। তাঁরা আপনার প্রতি ভালোবাসা বর্ষণ করবেন। ভালোবাসার মানুষের কোনও অভ্যাস আজ আপনার খারাপ লাগতে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আপনি আজ অন্যের অনুভূতিগুলির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করতে পারবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য বাড়িতে রাখুন।

বৃশ্চিক রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃত্ব করতে পারবেন। আজ আপনি অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

ধনু রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। আপনি আজ এমন একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখতে পারবেন। আজ আপনি রাতে বাড়ির ছাদে বা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। অন্যদের কাছ থেকে পাওয়া কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে নিজে বিবেচনা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শানিশ্চরায়’ মন্ত্রটি ১১ বার জপ করুন।

আরও পড়ুন: এবার চিন-পাকিস্তান-বাংলাদেশ সীমান্তেও পৌঁছে যাবে ট্রেন! ৪৫,০০০ কোটির মেগা প্ল্যান ভারতের

মকর রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবেনা। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা আপনাকে উত্ত্যক্ত করে তাঁদের উপেক্ষা করুন। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কোনও ধর্মীয় সংস্থা অথবা প্রতিষ্ঠানে চাঁদ সম্পর্কিত জিনিস (যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি) অর্পণ করুন।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরের আগে টিম ইন্ডিয়ায় জোড়া ধাক্কা! ছিটকে গেলেন বুমরাহ, ফিট নন আরও এক তারকা খেলোয়াড়

কুম্ভ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। প্রতিটি কাজ মনোযোগ সহকারে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শনিদেবের মূর্তির ওপর তেল অর্পণ করুন অর্থাৎ তৈল অভিষেক ঘটান।

মীন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধী কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী বাচ্চাদের ব্যাটারি চালিত খেলনা গাড়ি ও পুতুল দান করুন।