আকালের মরশুমে জালে আড়াই কেজির ইলিশ, কত দাম উঠল জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষার মরশুমেও ইলিশের (Hilsa Fish) আকালের জন্য মুখ ভার ভোজনরসিকদের। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবার ইলিশের যোগান তুলনায় অনেকটাই কম। এদিকে যোগান কম অথচ চাহিদা বেশি থাকায় দামও বেড়ে চলেছে ইলিশের। এক কেজি ওজনের বেশি ইলিশ কিনতে গিয়ে কালঘাম ছুটছে ক্রেতাদের। বড় আকারের ইলিশ উঠলেই বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়।

পেল্লাই আকারের ইলিশ (Hilsa Fish) উঠল জালে

এপার বাংলার মতো ওপার বাংলাতেও ইলিশের বেশ আকাল চলছে। এর মাঝেই লটারি লাগল মৎস্যজীবীদের। বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতিতে মৎস্যজীবীদের জালে উঠল ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি পেল্লাই ইলিশ। সোমবার দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে সাড়ে ১০ হাজার বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছে মাছটি। মাছ ব্যবসায়ী মো. রিয়াজ ব্যাপারী মাছটি কিনে নেন।

Big hilsa fish caught in Bangladesh

কত টাকায় বিক্রি: জানা গিয়েছে, রামগতির চরগাজী ইউনিয়নের জেলে মনু মাঝির জালে ধরা পড়ে ইলিশটি। মতিরহাট মাছঘাটের সারু মিয়ার আড়তে নিলাম হয় মাছটির। ইলিশটির (Hilsa Fish) ক্রেতা বলেন, সচরাচর নদীতে এত বড় ইলিশের দেখা মেলে না। ঢাকায় বড় ইলিশের চাহিদা রয়েছে। তাই সাড়ে ১০ হাজার টাকা দিয়ে ইলিশটি কিনেছেন তিনি। মোকামে ১৪-১৫ হাজার টাকায় সেটি বিক্রি করার পরিকল্পনা করছেন ওই ক্রেতা।

আরও পড়ুন : শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছেন? পাতে পড়ুক পনিরের মালাই কোর্মা, জিভে জল আসবেই

কী বলছে মাছ ব্যবসায়ীরা: অন্যদিকে আড়তদার বলেন, মৎস্যজীবীরা নদী থেকে বড় ইলিশ সহ বিভিন্ন মাছ নিয়ে আসেন তাঁর আড়তে। এর মধ্যে বড় ইলিশটির নিলামে দাম ওঠে প্রায় সাড়ে ১০ হাজার টাকা (বাংলাদেশি টাকা)।

আরও পড়ুন : তেলেভাজাও হবে স্বাস্থ্যকর, সন্ধ্যার স্ন্যাক্সে বানান গরমাগরম মোচার চপ, রইল রেসিপি

বাংলাদেশের পদ্মা, মেঘনাতেও ইলিশ কমছে। বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও চড়া। তাই এত বড় আকারের ইলিশ উঠতেই দাম উঠেছে কয়েক হাজার টাকা।