‘মোট বকেয়ার আধা ৫০% খুব সত্ত্বর দিয়ে..,’ কবে গ্রান্ট ইন এইড ও কেএমসি এলাকায় বসবাসকারীদের DA?

Updated on:

Updated on:

dearness allowance(207)
Follow

বাংলাহান্ট ডেস্ক: গত ফেব্রুয়ারী মাসে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো শুরু হয়েছে রাজ্যে। তাঁদের একটা অংশ বকেয়া পেয়ে গেলেও এখনও কোনো টাকাই পাননি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা। একই অবস্থা গ্রান্ট ইন এইড কর্মীদেরও। এই নিয়েই সমানে সরব হচ্ছে রাজ্য সরকারি কর্মীরা।

কবে বকেয়া ডিএ? ক্ষোভ সরকারি কর্মীদের | Dearness Allowance

এখনও কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি বলে অভিযোগ।দুদিন আগেই সমাজমাধ্যমে এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লিখেছেন, “বিজেপি সরকারের চরিত্রটা দেখুন, ট্রেজারী থেকে পেনশন পাওয়া অবসর প্রাপ্তরা গত ০২/০৪/২৬ বকেয়া ডিএ’র কিছু অংশ পেলেও আজ পর্যন্ত KMC এলাকার অবসর প্রাপ্তরা একটি পয়সাও পাননি। ”

একই সঙ্গে সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি দিয়ে মলয়বাবু লিখেছেন, “গত ০৭/০৭/২৬ আদেশনামায় ০১. ০৪. ১৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত মোট বকেয়ার আধা (৫০%) খুব সত্ত্বর দিয়ে দেওয়ার কথা বললেও, আজও অধরা বকেয়া।” এদিকে শুক্রবার সমাজমাধ্যমে অন্য একটি পোস্টে মলয়বাবু লিখেছিলেন, “আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাঙ্কগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে।”

যদিও সেই পোস্টের কমেন্টে অনেকেই অভিযোগ করেছেন কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এই আবহে সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একটা অংশ।

Dearness Allowance(251)

আরও পড়ুন: ৪ তারিখ পড়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না? জানুন ঠিক কবে ঢুকবে ভাতা

এদিকে গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মলয়বাবু। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “০১/০৪/২৬ থেকে ৪% ডিএ অধরা। অথচ পুজোর আগে বেতনের সঙ্গে কুড়ি শতাংশ ডিএ এই বার্তা আর কতবার শুনতে হবে? গ্রান্ট ইন এইড, কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না? সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না।” এবার সরকারি কর্মী ও পেনশনারদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কবে বকেয়া ডিএ মেলে সেই অপেক্ষায় সকলে।