বাংলাহান্ট ডেস্ক : পড়াশোনা, ব্যবসা বা চাকরিসূত্রে বহু মানুষই নিয়মিত ট্রেনে সফর করে থাকেন। লোকাল বা দূরপাল্লার ট্রেনে প্রতিদিন বহু মানুষ সফর করে থাকেন। ট্রেনে অনেকেরই ঘুমোনোর অভ্যাস থাকে। ট্রেনের (Indian Railways) দুলুনি আর হাওয়াতে আপনা থেকেই চোখ বুজে আসে। কিন্তু ঘুমের ঠেলায় যদি গন্তব্য স্টেশন মিস হয়ে যায় তাহলেই কেলো। এই ভয়ে অনেকে ট্রেনে ঘুমান না। তবে জানেন কি, আপনার স্টেশন মিস হলে কিন্তু রেলই দিতে পারে টাকা ফেরত।
ট্রেনে (Indian Railways) স্টেশন মিস হলে কী করবেন?
ট্রেনে ঘুমিয়ে পড়ার কারণে যদি স্টেশন মিস হয়ে যায়, তবে কিন্তু নতুন করে টিকিট কাটতে হবে। এমন ঘটনা হলে অবিলম্বে যোগাযোগ করুন টিটিইর সঙ্গে। পুরো ঘটনা ব্যাখ্যা করলে তিনিই সঠিক উপায় বাতলে দেবেন। তবে স্টেশন মিস হয়ে গেলে সেই স্টেশনে ফেরার জন্য নতুন টিকিট কাটতে হবে। নতুন টিকিট ছাড়াই সফর করলে কিন্তু রেলের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে জরিমানা দিতে হতে পারে।

রেলের জন্য মিস হলে পয়সা ফেরত: অনেক সময় কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উলটো হতে পারে। অর্থাৎ রেলের জন্য স্টেশন মিস হতে পারে যাত্রীর। সেক্ষেত্রে দোষটা কিন্তু সম্পূর্ণ রেল কর্তৃপক্ষের। ট্রেনের রুট বদল বা রেলের অন্য কোনও কারণে যদি কোনও যাত্রীর স্টেশন মিস হয় তবে টিকিট ডিপোজিট রসিদের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করা যায়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই এই আবেদন করতে হবে। নয়তো তা প্রযোজ্য হবে না।
আরও পড়ুন : শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছেন? পাতে পড়ুক পনিরের মালাই কোর্মা, জিভে জল আসবেই
যোগাযোগ করুন টিটিইর সঙ্গে: ট্রেনে (Indian Railways) ঘুমিয়ে পড়লে যদি স্টেশন মিস হয়ে যায়, তবে প্যানিক না করে পরবর্তী স্টেশন আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর টিটিইর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি ব্যাখ্যা করুন। এছাড়া রেলওয়ে অ্যাপ বা প্রয়োজনে রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯ এ ফোন করুন। টিটিই না থাকলে পরবর্তী স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে পরিস্থিতি জানান।
আরও পড়ুন : আকালের মরশুমে জালে আড়াই কেজির ইলিশ, কত দাম উঠল জানেন?
কোনও যাত্রী যদি বিনা টিকিটে বা টিকিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি ট্রেনে ভ্রমণ করেন তবে তাকে জরিমানা করা হতে পারে। এই ধরণের যাত্রীকে টিকিটবিহীন বলে গণ্য করা হয় এবং অতিরিক্ত ভাড়া ধার্য করা হতে পারে।

















