হাওড়া-শিয়ালদহ থেকে দমদম জংশন, অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাতে চলেছে কোন কোন স্টেশনের?

Published on:

Published on:

Sealdah Station 250 shops removed
Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে ট্রেন স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিম (Amrit Bharat Scheme) এর আওতায় আনা হচ্ছে। বাংলাতেও একাধিক স্টেশনকে আনা হচ্ছে এই স্কিমের আওতায়। সম্প্রতি সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে অমৃত ভারত প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য দিল রেল মন্ত্রক। এ রাজ্যের কোন কোন স্টেশন রয়েছে এই প্রকল্পের আওতায়?

অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Scheme) আওতায় রাজ্যের কোন কোন স্টেশন?

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অমৃত ভারত প্রকল্পের আওতায় মোট ১৩৪০ টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১০২ টি স্টেশন। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে আদরা, আলিপুরদুয়ার জংশন, আলুবাড়ি রোড, অম্বিকা কালনা, আনারা, অন্ডাল জংশন, আজিমগঞ্জ, আসানসোল জংশন, আন্দুল, বাগনান, ব্যারাকপুর, বেলদা, বালি, বালুরঘাট, ব্যান্ডেল জংশন, বারাসত, বনগাঁ, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরি, ভালুকা রোড, বিন্নাগুড়ি, বিষ্ণুপুর, বোলপুর শান্তিনিকেতন, বার্নপুর, চন্দননগর, চাঁদপাড়া, চন্দ্রকোনা রোড, ক্যানিং।

Which station are under amrit bharat scheme

কোন স্টেশন তালিকায়: তালিকায় (Amrit Bharat Scheme) আরও রয়েছে ডানকুনি, ধুলিয়ান গঙ্গা, ধুপগুড়ি, দিঘা, দমদম জংশন, দিনহাটা, ফালাকাটা, গড়বেতা, গেদে, হাওড়া জংশন, হাসিমারা, হিজলি, হলদিয়া, হলদিবাড়ি, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, জঙ্গিপুর রোড, জয়চন্ডী পাহাড়, ঝাড়গ্রাম, কালিয়াগঞ্জ, কল্যাণী, কল্যাণী ঘোষপাড়া, কামাখ্যাগুড়ি, কাটোয়া জংশন, খড়গপুর জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, কলকাতা, মধ্যমগ্রাম, মালদা কোর্ট, মালদা টাউন, মধুকুন্ড, মেদিনীপুর (মেদিনীপুর)।

আরও পড়ুন :  ইলিশের দামে চন্দনা-খয়রা কিনে ঠকবেন না, কীভাবে চিনবেন আসল রূপোলি শষ্য?

শুরু হয়েছে কাজ: এছাড়াও রয়েছে নৈহাটি জংশন, নবদ্বীপ ধাম, নিউ আলিপুরদুয়ার, নিউ ফরাক্কা জংশন, নতুন জলপাইগুড়ি জংশন, নিউ মাল জংশন, পানাগড়, পাঁশকুড়া জংশন, পাণ্ডবেশ্বর, পুরুলিয়া জংশন, রানাঘাট, সাঁইথিয়া জংশন, সালবনি, সামসি, সাঁতরাগাছি, শিয়ালদহ, শালিমার, শেওড়াফুলি, শ্রীরামপুর, শান্তিপুর, সোনারপুর জংশন, শিলিগুড়ি জংশন, তারকেশ্বর, তমলুক, উলুবেড়িয়ার মতো স্টেশন।

আরও পড়ুন : পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করার খবর ভুয়ো! বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েত দফতরের

এর মধ্যে আনার, বরাভূম, দিঘা, হলদিয়া, হলদিবাড়ি, গড়বেতা, জয়চণ্ডী পাহাড় জংশন, জলপাইগুড়ি রোড, কল্যাণী ঘোষপাড়া, কামাখ্যাগুড়ি, পানাগড়, সিউড়ি, তমলুক স্টেশনে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রকল্পের কাজ।