আর নয় বৈষম্য! RAC যাত্রীদের সুবিধার্থে তৎপর রেল, জোনাল রেলওয়ে পেল কড়া চিঠি

Published on:

Published on:

Indian Railways takes big action for RAC passengers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল (Indian Railways)। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন গ্রাহকেরা। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি যে, ২০০৯ সালে রেল মন্ত্রক RAC তথা রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন (Reservation Against Cancellation) টিকিটধারী যাত্রীদের জন্য পৃথক পৃথক বেডরোল দেওয়ায় নির্দেশ জারি করেছিল। তা সত্ত্বেও, দেখা দিয়েছিল যে দৈনন্দিন সফরে এই নিয়মটি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না। এর ফলে সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে এবং রেল কর্তৃপক্ষ সমালোচিত হয়েছে। এখন, রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়েকে  কঠোর ভাষায় চিঠি লিখেছে। যেখানে বলা হয়েছে যে, RAC যাত্রীদের (Passengers) সঙ্গে কোনও ধরণের বৈষম্য বরদাস্ত করা হবে না।

RAC যাত্রীদের সুবিধার্থে তৎপর রেল (Indian Railways):

জোনাল রেলওয়েগুলিকে চিঠি পাঠানো হয়েছে: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত ৪ অগাস্ট, রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের  কড়া ভাবে লেখা একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে যে, বারবার চিঠি পাঠানো সত্ত্বেও এসি কোচের RAC যাত্রীদের এখনও আলাদা বেডরোল সরবরাহ করা হচ্ছে না। তাই, এই বিধানটি কঠোরভাবে অনুসরণ করার ওপর জোর দেওয়া হচ্ছে।

Indian Railways takes big action for RAC passengers.

নির্দেশটি ২০০৯ সালে জারি করা হয়েছিল: উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করে জানানো হয় যে, RAC-র ২ জন যাত্রী একটি নয়, বরং আলাদা আলাদা বেডরোল পাবেন। উল্লেখ্য যে, প্রতিটি বেডরোলে একটি কম্বল, একটি বালিশ, একটি বালিশের কভার, ২ টি চাদর এবং একটি হাত মোছার তোয়ালে থাকে।

আরও পড়ুন: ভারতের সেই ১০ সংস্থা, যেখানে চাকরি করতে চান সবাই! তালিকায় রয়েছে বড় চমক

একাধিকবার চিঠি লেখা হয়েছে: রেলওয়ে বোর্ডের সর্বশেষ চিঠিতে বলা হয়েছে যে, এই বিষয়ে তারা ২০১৬ সালের ১৬ নভেম্বর, ২০১৭ সালের ১২ ডিসেম্বর এবং ২০২৩ সালের ১৮ ডিসেম্বর তারিখে সমস্ত জোনাল রেলওয়েকেও চিঠি লিখেছে। যদিও, একই লোয়ার বার্থে বুক করা ২ জন RAC যাত্রীকে এখনও আলাদা বেডরোলের পরিবর্তে একটিমাত্র বেডরোল দেওয়া হচ্ছে। এর ফলে রেল অভিযোগের সম্মুখীন হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও বিষয়টির সমালোচনা হচ্ছে। কখনও কখনও কোনও কনজিউমার ফোরামেও পৌঁছে যাচ্ছেন।

আরও পড়ুন: ইথানল মেশানো হবে বিমানের জ্বালানিতেও? দাবি কেজরিওয়ালের, কী প্রতিক্রিয়া কেন্দ্রের?

RAC কী: সংরক্ষিত কোচে আরও বেশি যাত্রীর সফরের জন্য রেল ‘রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন’ তথা RAC চালু করেছে। এর মাধ্যমে ২ জন যাত্রী একটি সংরক্ষিত কোচের নির্দিষ্ট কিছু সাইড লোয়ার বার্থ বুক করতে পারেন। এর উদ্দেশ্য হল, কোনও বার্থে কোনও যাত্রী না এলে, সেটি একজন RAC যাত্রীকে বরাদ্দ করা হবে।