সোনা কেনার প্ল্যান থাকলে মুশকিল! শুক্রে হুড়মুড়িয়ে বাড়ল দাম: আজকের রেট

Published on:

Published on:

Gold Price
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শেষে এসে ফের বৃদ্ধি সোনার দামে। সপ্তাহান্তে ফের একবার বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। আজ ৭ আগস্ট, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

শুক্রে ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৪২১০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৩১৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪২১০০ টাকা। এক্ষেত্রে দাম ৩১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম ৩১৫০০ টাকা বেড়ে হয়েছে ১৪২১০০০ টাকা।

আরও পড়ুন: ‘এই কেসটা আর..,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি নিয়ে বড় ‘সুখবর’, খুশিতে সরকারি কর্মীরা

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। গতকালের তুলনায় দাম ৩৩০ টাকা বেড়ে এদিন হয়েছে ১৪৯৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৯৫০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৪৯৫০০০ টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

gold price(53) 5th august

আরও পড়ুন: শীঘ্রই খুলে যাচ্ছে পোর্টাল! কবে থেকে আবেদন? বেকারদের ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে নয়া আপডেট

রুপোর দাম

রুপোরও দাম অবশ্য এদিন অপরিবর্তিত রয়েছে। শুক্রবারও ১০০ গ্রাম খুচরো রুপোর দাম রয়েছে ২২৬৮৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম রয়েছে ২২৬৮৫০ টাকা।