বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা-র (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে (Gianni Infantino) নিয়ে বিতর্ক অব্যাহত। তার বিশ্বকাপ সহ অন্যান্য ফিফা আয়োজিত টুর্নামেন্টগুলির বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে প্রায় ৪০,০০০ কোটি টাকা ফায়দা করার পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট না বিশ্বের বেশিরভাগ ফুটবল খেলিয়ে দেশগুলি। ফিফার অন্দরমহলেও ইনফান্তিনোর এই বিষয়ে কাজ নিয়ে ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। কিন্তু এই অবস্থায় তার পাশে দাঁড়ালো লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)।
কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে বিশ্ব ফুটবলে ক্রমবর্ধমান বিভাজন আরও প্রকট হয়েছে। সকল দেশগুলির উল্টোপথে হেঁটে আর্জেন্টিনা ও মেক্সিকোর পক্ষ থেকে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থনের ঘোষণা করে একটি করে বিবৃতি জারি করেছে দেশগুলির ফুটবল নিয়ামক সংস্থা। তাদের পাশাপাশি আফ্রিকা মহাদেশের তরফ থেকেও ফিফা সভাপতিকে সর্বসম্মতভাবে সমর্থন জানানোর ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপ ও ফিফার অন্যান্য আয়োজনের বেশ কিছু বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি প্রস্তাব এখন আর কার্যকরী হচ্ছে না ঠিকই। কিন্তু এই ঘটনা নিয়ে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। বৃহস্পতিবার একটি ঘোষণার মধ্যে দিয়ে তারা নিশ্চিত করেছে যে, ফিফাকে বয়কট করার বিষয়ে তাদের নেওয়া অবস্থানের ওপর তারা অটল রয়েছে। ইউয়েফার সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম ও গত বিশ্বকাপে চমক দেখানো নরওয়ে এখন ইনফান্তিনোর পদত্যাগেরও দাবি জানিয়েছে।
আরও পড়ুন: একইদিনে মাঠে নেমে বড় জয় ইস্টবেঙ্গলের! কলকাতা লিগে আবারও ধাক্কা মোহনবাগানের
কিন্তু এই অবস্থায় ইনফান্তিনোর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন লাতিন আমেরিকান কনফেডারেশনের দেওয়া বিবৃতির বাইরে গিয়ে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন গত ১০ বছরে ফিফার কার্যক্রমের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
নিজেদের বক্তব্যে তারা উল্লেখ করে বলেছে, “বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং একটি স্বচ্ছ, স্থিতিশীল ও জবাবদিহিতামূলক শাসনকাঠামোর ওপর ভিত্তি করে প্রাতিষ্ঠানিক শক্তি অর্জনের বিষয়টিকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। আর ফিফার এই কাজে আমরা সন্তুষ্ট।” যদিও বিশ্বকাপের স্বত্ব বিক্রির বিষয়টির সমর্থনে কোনও বক্তব্য রাখেনি তারা।













