হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন, কী হয়েছিল মহাগুরুর?

Published on:

Published on:

What did Mithun Chakraborty say about the situation in the state?
Follow

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বাড়ি ফিরলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মেগাস্টার। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, অসুস্থ মিঠুন। জানা যায়, হাতের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় সমস্ত চিকিৎসক এবং নার্সদের জন্য বার্তা দেন মিঠুন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন (Mithun Chakraborty)

এদিন অভিনেতা বলেন, তিন দিন কেটে গেল চোখের নিমেষে। সব চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যে বিশেষজ্ঞ টিম তাঁকে সুস্থ করে তুলেছেন তাঁদের তিনি ধন্যবাদ জানান। নার্সরাও অনেক যত্ন করেছেন তাঁকে। অস্ত্রোপচারের দিনই তিনি লক্ষ্য করেছেন, নিজের আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছেন। এত সুন্দর ভাবে তাঁকে সেবা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন মিঠুন।

Mithun Chakraborty relived from hospital

কী হয়েছিল অভিনেতার: শনিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুনের (Mithun Chakraborty) পরিস্থিতিটা একটু জটিল ছিল। তাঁর হাতের কনুইয়ে আগে অন্যত্র একটি অস্ত্রোপচার হয়েছিল। ওই হাতের একটি নার্ভ একটি প্লেটের সঙ্গে আটকে ছিল। প্লেটের স্ক্রু গুলো নার্ভের উপরে চাপ তৈরি করছিল। তখন ঠিক হয়, নার্ভটিকে ফ্রি করে আলাদা জায়গায় সেট করতে হবে। সেই কারণেই করা হয়েছে অস্ত্রোপচার।

আরও পড়ুন : শ্রবণশক্তি প্রায় হারিয়েও বজায় ছিল জেদ! স্যালাইন নিয়েই দেন মেইনস পরীক্ষা, UPSC-তে বাজিমাত সৌম্যার

মিঠুনকে দেখতে যান শুভেন্দু: শুক্রবার সকালে খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ মিঠুনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

আরও পড়ুন : চা-দুধের এই পরিমাপটা বজায় রাখুন, চা হবে ধাবার মতো

সোশ্যাল মিডিয়ায় মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি লিখেছেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওনার সাথে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। করুণাময় ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’