তুমুল ঝড়-বৃষ্টি থেকে বজ্রপাত! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর জানুন

Published on:

Published on:

south bengal weather(252)
Follow

বাংলাহান্ট ডেস্ক: রবিতে বৃষ্টি সরিয়ে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রোদের দেখা মিললেও খুব শীঘ্রই ফের বদলাবে পরিস্থিতি। তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এর ফলে নতুন সপ্তাহেও ঝড়-বৃষ্টির পালা জারি থাকবে রাজ্যে। আগামী সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? আপডেট জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ রবিবার ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এই সমস্ত জেলায়। বাকি প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। এরপর সোমবারও ভিজবে দক্ষিণবঙ্গ।

সোমবার: ঝড়বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়।

মঙ্গল এবং বুধবার: দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে না। সতর্কতা জারি নেই কোথাও।

বৃহস্পতিবার: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সতর্কতা জারি রয়েছে

শুক্র, শনি: ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার থেকে ফের ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী, বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে কোথাও কোথাও।

south bengal weather(241)

আরও পড়ুন: বকেয়া DA-র হিসাব এবার WBIFMS-এই! নতুন মডিউল চালু, জানুন পুরো পদ্ধতি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ রবিবার ভারী বৃষ্টির কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। মোটের ওপর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর বুধবার ফের বাড়বে বর্ষণ। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।