Durga Puja 2026 Live Updates

সোনা কিনবেন ভাবছেন? পুজোর আগে কলকাতার সর্বশেষ দর দেখে নিন

Published on:

Published on:

Gold Price decrease on chaturthi check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সুখবর মধ্যবিত্তদের জন্য। পুজোর আগে ফের একবার কমল হলুদ ধাতুর দর (Gold Price)। তাই এই মুহূর্তে অনেকেই গহনা কেনার পরিকল্পনা করছেন। এবার আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

চতুর্থীতে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনো শুধুমাত্র গহনার জিনিস নয়। এটি সঞ্চয়ের জিনিস। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেভাবে সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে তাতে যথারীতি পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। আর আপনি যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price decrease on chaturthi check today's rates

আরও পড়ুন: পুজোর মুখে সরকারের বড় ঘোষণা, ছুটি কমল এই দপ্তরের কর্মীদের

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৩০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৩০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৬৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮৬৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৭৯০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৭৯০০ টাকা।

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২১০০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২১০০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২০৯০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২০৯০০ টাকা।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম (Gold Price) বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।