বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে বাংলার সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দুঃসংবাদ। এবার বাতিল করা হল পুজোর ছুটি (Durgapuja Holiday)। সরকারি কর্মীদের ছুটির দিন কাটছাঁট করা হল। যদিও আগেভাগেই সরকারের তরফ থেকে এই বিষয়ে ঘোষনা করা হয়েছে।
পুজোর আগে ছুটি কমল সরকারি কর্মীদের (Durgapuja Holiday)
তবে সমস্ত সরকারি দপ্তরেই যে ছুটি বাতিল করা হয়েছে তা নয়। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি নিয়ে কোন নির্দেশিকা এর মধ্যে দেয়নি রাজ্য সরকার। বিশেষ দপ্তরের কর্মীদের ছুটি বাতিলের ঘোষণা করা হয়েছে (Durgapuja Holiday)।

আরও পড়ুন: ব্যারাকপুর-সহ আরও দুই স্টেশনে নতুন টিকিট কাউন্টার, পুজোর উপহার রেলের
অক্টোবর মাস জুড়ে এই সরকারি কর্মীদের জন্য রয়েছে লম্বা ছুটি। আগেভাগেই যা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু পুজোর আবহাওয়ায় জানানো হল বিশেষ এই দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সূত্রের খবর সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বনদপ্তরের কর্মীরা এবার দুর্গা পূজোর ছুটি পাবেন না।
তাদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, জঙ্গলমহলে নিরাপত্তা ও বন্যপ্রাণীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই দপ্তরের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। জঙ্গলে বন্যপ্রাণীতে সুরক্ষার কথা মাথায় রেখেও অবৈধ কাজ বনদপ্তরে কর্মীদের বাড়তি চাপ থাকবে।
যার কারনেই ছুটি নিয়ে কাটছাঁট করা হয়েছে। একই সঙ্গে পুজোর কদিন ঘন জঙ্গলে দুর্গম এলাকা ও সংবেদনশীল স্থানগুলির উপর নজর চালানোর জন্য ড্রোনের সাহায্য নেওয়া হবে (Durgapuja Holiday)।














