Durga Puja 2026 Live Updates

ব্যারাকপুর-সহ আরও দুই স্টেশনে নতুন টিকিট কাউন্টার, পুজোর উপহার রেলের

Published on:

Published on:

Barrackpore new counters at three stations railways' Puja gift
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজার আগে শিয়ালদহ ডিভিশনে একাধিক স্টেশনে চালু হল নতুন পরিষেবা। ব্যারাকপুর স্টেশন এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু করা হয়েছে (Barrackpore)। শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে অত্যাধুনিক ও বিমানবন্দরের আদলে পে অ্যান্ড ইউজ শৌচাগার জনসাধারণের জন্য ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি এই উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধা ও বারো মাসে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা।

তিন স্টেশনে নতুন কাউন্টার, পুজোর উপহার রেলের (Barrackpore)

দুর্গাপূজার আগেই যাত্রীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শিয়ালদহ ডিভিশনে যাত্রী পরিষেবা উন্নত ও উৎসবের সময় বিপুল ভিড় সামাল দাওয়াই হল গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।ব্যারাকপুর স্টেশনের নতুন টিকিট বুকিং কাউন্টারটি খোলায় সুবিধা হবে যাত্রীদের।

বিশেষত ব্যস্ত সময়ে এবং উৎসবের মরশুমে ভিড় কমাতে এই কাউন্টারে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। উৎসবের সময় বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে তৈরি এই কমপ্লেক্সগুলিতে পুরুষ, মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।

Barrackpore new counters at three stations railways' Puja gift

আরও পড়ুন: দুর্গাপুরে চালু হল ইলেকট্রিক বাস পরিষেবা, জেনে নিন রুট ও ভাড়া

পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।শিয়ালদহের DRM রাজীব সাক্সেনা বলেন, ‘এই উদ্যোগগুলি উন্নত পরিকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবার মাধ্যমে যাত্রীদের বাস্তব চাহিদা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও শিয়ালদহ ডিভিশনের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। যাত্রীদের চলাচল আরও সহজ করা, তাঁদের সুবিধা বৃদ্ধি করা এবং যাত্রার অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলতে আমরা নিরন্তর কাজ করে চলেছি (Barrackpore)।