গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের ভুল মানচিত্র দেখে করেন প্রতিবাদ! লাভলিনার সাহসের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

Published on:

Published on:

What did Narendra Modi say praising Lovlina Borgohain?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর কমনওয়েলথ গেমসে রুপো জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন অসমের তারকা বক্সার লাভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain)। এদিকে, তিনি সম্প্রতি গ্লাসগোর একটি রেস্তোরাঁয় ভারতের ভুল মানচিত্র দেখে প্রতিবাদ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবার লাভলিনা বরগোঁহাইয়ের সাহসের ভূয়সী প্রশংসা করেছেন। কমনওয়েলথ গেমসের (2026 Commonwealth Games) পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে প্রতিক্রিয়া দেন।

লাভলিনার (Lovlina Borgohain) ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী:

লাভলিনার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী: জানিয়ে রাখি যে, গত রবিবারের এই কথোপকথনের সময়ে প্রধানমন্ত্রী পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গেমসের প্রস্তুতি ও গ্লাসগোতে তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে শোনেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার এই সংক্রান্ত ভিডিওটি প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী ৭৫ কেজি বিভাগে রুপো বিজয়ী লাভলিনাকে জিজ্ঞাসা করেন, ‘কী হয়েছিল, রেস্তোরাঁর মালিকের সঙ্গে ঝগড়া করছিলেন?’

লাভলিনা হেসে জবাব দেন, ‘এটা একটা আনন্দের সময় ছিল। আমরা উদযাপন করছিলাম, কিন্তু দেশের ভুল মানচিত্রটা আমার ভালো লাগছিল না। আমি বিনয়ের সঙ্গে তাদের বললাম, এবং তারা পরিবর্তনও করে দিল।’ মোদী তাঁর প্রশংসা করে বলেন, এটি একটি বিচক্ষণ কাজ ছিল। বিশেষ করে এমন সময়ে যখন তিনি তাঁর বিজয় উদযাপন করছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গেমসের সমাপ্তি ও আনন্দ উদযাপনের মাঝে সেই মানচিত্রটির তাৎপর্য উপলব্ধি করতে পারা সত্যিই অনন্য। আমি বলতে পারি, সেই ভিডিওটি সাধারণ ছিল না। মানুষ সেটিই দীর্ঘকাল মনে রাখবে।’

আরও পড়ুন: সুযোগ পাবেন সরফরাজ খান? শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন?

বিতর্কের সূত্রপাত কীভাবে হল: উল্লেখ্য যে, ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ১০ টি পদক জিতে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় বক্সিং দল উদযাপনের জন্য গ্লাসগোর একটি রেস্তোরাঁয় পৌঁছলে সেখানে এক বড় বিতর্কের সৃষ্টি হয়। লাভলিনা বরগোঁহাই রেস্তোরাঁটির মেনু কার্ডটি লক্ষ্য করেন। মেনু কার্ড এবং রেস্তোরাঁর বাইরে প্রদর্শিত ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে কেটে দেওয়া অবস্থায় দেখানো হয়েছিল। ভারতের এই বিকৃত মানচিত্র দেখে বক্সার গভীরভাবে মর্মাহত হন এবং তিনি অবিলম্বে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে এই গুরুতর বিষয়টি উত্থাপন করেন।

আরও পড়ুন: পেট্রোলে ইথানলের পর এবার CNG-তে বায়োগ্যাস মেশানোর প্রস্তুতি! সামনে এল বড় আপডেট

জানিয়ে রাখি যে, লাভলিনা বরগোঁহাই রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জানান, ‘দয়া করে কিছু মনে করবেন না, কিন্তু বিষয়টি আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। ভারতের মানচিত্র থেকে আমাদের উত্তর-পূর্বাঞ্চল উধাও, এমনকি বাইরে প্রদর্শিত মানচিত্রেও এটি কেটে দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের একজন নাগরিক হিসাবে এটি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।’ লাভলিনা এটাও জানান যে, ‘আমি শুধু বলতে চেয়েছিলাম, ভবিষ্যতে তারা যেন এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখেন।’