পুজোয় পাহাড়ে পর্যটকের ঢল! উত্তরবঙ্গের পর কোন রাজ্যে বাড়ছে চাহিদা জানুন

Published on:

Published on:

Travel which mountain destination is the favorite among Bengalis during Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে আর কিছুদিন। এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে ঘুরতে যাওয়ার কথা বললে মানুষ উত্তরবঙ্গের কথা সবার আগে ভাবেন। কিন্তু বর্তমানে উত্তরবঙ্গে যে পরিমানে পর্যটকের সংখ্যা দেখা যায় তাতে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। তবে যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে যান সেখানে কোন কোন জায়গায় আপনি যেতে পারেন তা আজকের প্রতিবেদনে রইল (Travel)।

পুজোয় বাঙালির পছন্দের পাহাড় কোনটি (Travel)

হিমাচল প্রদেশ: প্রতিবছরের মতন এ বছর পূজোতেও আপনারা যেতে পারেন হিমাচল প্রদেশে। যেখানে শিমলা, মানালি থেকে শুরু করে স্পিটি পর্যন্ত ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এখানে আসলে পরে আপনি পাহাড়, জঙ্গল, নদী ও চা বাগান সব মিলিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার ঠিকানা পাবেন। পাশাপাশি কম খরচেও ঘুরতে পারবেন এখানে (Travel)।

Travel which mountain destination is the favorite among Bengalis during Puja

আরও পড়ুন: সোনা কেনার প্ল্যান করছেন? আজকের দামে মিলল স্বস্তি, কলকাতার নতুন রেট জেনে নিন

উত্তরবঙ্গ: পূজার ছুটিতে, উত্তরবঙ্গে পর্যটকদের সংখ্যা চোখের পড়ার মতন থাকে। তবে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পং এর কাছে অবস্থিত ডুয়ার্সে। এখানে গেলে পরে আপনি পাহাড় জঙ্গল নদী ও চা বাগান সব মিলিয়ে প্রকৃতির কোলে সহজেই হারিয়ে যেতে পারবেন।

অরুণাচল প্রদেশ: যত দিন যাচ্ছে ততই অরুণাচল প্রদেশে পর্যটকদের ভিড় বাড়ছে। বর্তমানে মেঘালয়ের পরে এই রাজ্যেই ভ্রমণের চাহিদা সবচেয়ে বেশি। বাঙালিদের পছন্দের তালিকাতেও ঢুকে পড়েছে অরুণাচল প্রদেশ। পর্যটকদের আগ্রহ বাড়ছে তাওয়াং, জ়িরো, আনিনির মতো জায়গা ঘোরার প্রতি।

আদি কৈলাস: ভারত জুড়ে স্পিরিচুয়াল ট্যুরিজ়মের চাহিদা বেড়েছে। তবে এ বছর পুজোয় বাঙালিরা বেছে নিচ্ছেন আদি কৈলাস যাত্রা। উত্তরখণ্ডের একাধিক জায়গা তালিকায় রয়েছে, কিন্তু বেশি চাহিদা আদি কৈলাসের (Travel)।