বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক। কেন্দ্রীয় সরকার কবে এই প্রকল্পের (Government Scheme) টাকা পাঠাবে সেই অপেক্ষায় রয়েছেন সকলে। এবার এই নিয়েই সামনে আসছে নতুন আপডেট।
পিএম কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট | (PM Kisan Yojana)
পিএম কিষাণ যোজনার মাধ্যমে বছরে মোট ছয় হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। বছরে তিনটি কিস্তিতে ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। গত জুন মাসে এই প্রকল্পের ২৩ তম কিস্তি দেওয়া হয়েছে। এরপর থেকেই পরবর্তী কিস্তি কবে আসবে সেই অপেক্ষায় রয়েছেন কৃষকরা।
আরও পড়ুনঃ প্রসূতি মহিলারা পাবেন ৫ হাজার টাকা! পিএম মাতৃ বন্দনা যোজনার শর্তাবলি ও আবেদন পদ্ধতি জানুন
জানা গিয়েছে, সাধারণত চার মাস অন্তর পিএম কিষাণ যোজনার টাকা দেয় কেন্দ্র। অর্থাৎ একটি কিস্তি পাওয়ার পর পরবর্তী কিস্তির জন্য চার মাস অপেক্ষা করতে হয় উপভোক্তাদের। সেই হিসাবে, জুনের পর অক্টোবরে চার মাস হচ্ছে। ফলে পুজোর মাসে কৃষকদের অ্যাকাউন্টে দু’হাজার টাকা আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এক্ষেত্রে বলে রাখি, পিএম কিষাণ যোজনার টাকা পাঠানোর ট্রেন্ড দেখে অক্টোবরে টাকা আসার অনুমান করছেন অনেকে। এখনও অবধি এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না হওয়া অবধি কোনও নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।

এদিকে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি যাতে আটকে না যায় সেই জন্য উপভোক্তাদের কয়েকটি দিকে নজর দেওয়া উচিত। বিশেষত ই-কেওয়াইসি, ডিবিটি লিঙ্ক, নথিতে কোনও ভুল আছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া দরকার। এই ধরণের ভুল থাকলে অবিলম্বে তা সংশোধন করে নেওয়া উচিত। নাহলে এই সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।













