আজকের রাশিফল ১২ অগাস্ট, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 5 August 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ করা থেকে বিরত থাকুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনের সফল হতে সাহায্য করবেন। কাজের পরিবর্তনের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদ অভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগ দিন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। প্রতিটি কাজে দক্ষতার সঙ্গে করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমৎকার সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে ব্রোঞ্জ দান করুন। এর ফলে আর্থিক দিক থেকেও উন্নতি ঘটবে।

মিথুন রাশি: পারিবারিক চিকিৎসার খরচ আজ বৃদ্ধি পেতে পারে। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছ থেকে সুপরামর্শ পাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করবেন। আজ কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো রঙের কাজল মাটির তলায় পুঁতে দিন।

কর্কট রাশি: আপনি আজ অত্যন্ত সক্রিয় থাকবেন। শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁরা এখনও পর্যন্ত বেতন পাননি তাঁরা আজ বন্ধুদের কাছ থেকে ঋণ নিতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে সমাধানের জন্য আপনার যোগাযোগ দক্ষতাকে কাজে লাগান। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে কাজে লাগান।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অপরের প্রতি হিংসা এবং ঈর্ষা ত্যাগ করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ একটি বাড়ির কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ধারণায় ইতিবাচকভাবে সাড়া দিন। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যান। প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন। অর্ধাঙ্গিনীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি তৈরি করে পাখিদের খেতে দিন।

কন্যা রাশি: কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির উন্নয়নমূলক কাজগুলি অত্যন্ত বিবেচনার সঙ্গে করুন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, আপনার করা কোনও কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারে। প্রেমের জন্য এই দিনটা খুব একটা খারাপ নয়। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো কল পেতে থাকবেন। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে দ্রুত উন্নতির লক্ষ্যে অভাবী কন্যা সন্তানদের দুধের প্যাকেট দান করুন।

Ajker rashifal todays horoscope 12 August 2026.

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বাইরের কিছু কাজকর্মের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগিয়ে একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খেতে দিন।

বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। ভালোবাসার মানুষের কোনও খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। পরিবারের সব থেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ইষ্টদেবতাকে লাল রঙের সিঁদুর দিয়ে পুজো করুন।

ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক হতে হবে। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বাড়ি ও কর্মস্থলে মঙ্গল যন্ত্র স্থাপন করুন।

আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘিরে বিতর্ক! ICC-র সিদ্ধান্তে গর্জে উঠল ২ দেশ

মকর রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও নতুন বিষয়ে আলোচনার জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ এবং মুমূর্ষু রোগীদের সেবা করুন।

আরও পড়ুন: আর জ্বালানি সঙ্কটের সম্মুখীন হবে না ভারত! ৪১ টি দেশ থেকে আসছে তেল, বাড়ানো হচ্ছে ভাণ্ডার

কুম্ভ রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত রয়েছেন এমন একটি ক্রিয়াকলাপে জড়িত হওয়ার জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। কোথাও কেনাকাটা করতে গেলে অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।

মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সন্ধ্যা নাগাদ আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার আজ কোথাও শিক্ষামূলক সফরের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতির লক্ষ্যে বাড়িতে ময়ূরের পালক রাখুন।